পশ্চিমের অস্ত্র না এলে ইউক্রেন যুদ্ধ শেষ: ইইউ

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫৮

ইউরোপের দেশগুলো ইউক্রেনকে সহায়তায় গোলাবারুদ সরবরাহের গতি বাড়ানোর উপায় না পেলে এই যুদ্ধ ‘শেষ’ হয়ে যাবে। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের শেষ দিনে এমন সতর্কবার্তা দেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রবিষয়ক প্রধান জোসেফ বোরেল। রবিবার (১৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এখবর জানিয়েছে দ্য গার্ডিয়ান। 

জোসেল বোরেল বলেন, আমরা জরুরি যুদ্ধের মুডে আছি। ইউক্রেন যুদ্ধের জন্য কিয়েভকে সহায়তায় গোলাবারুদের ঘাটতি দ্রুত সমাধান করতে হবে। এটি কয়েক কয়েক সপ্তাহের ব্যাপার। তা না হলে যুদ্ধ শেষ হয়ে যেতো।

আগামী ৮ থেকে ৯ মার্চ ইইউ প্রতিরক্ষামন্ত্রীদের একটি নির্ধারিত বিশেষ বৈঠকে হতে যাচ্ছে। ওই বৈঠক থেকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে মনে করেন তিনি। সোমবার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে গোলাবারুদ সংগ্রহ এবং শান্তি পরিকল্পনা তুলে ধরবেন বোরেল।

তিনি আরও বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যগুলোর কাছে যা আছে তা ব্যবহার করতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ হুমকি মোকাবিলায় পোল্যান্ড, ফ্রান্সসহ থেকে কয়েকটি ইউরোপীয় দেশ প্রতিরক্ষা খাতে বাজেট দ্বিগুণ করেছে।

উল্লেখ্য, আগামী ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধের একবছর হতে চলছে। এর মধ্যে নতুন করে ইউক্রেনে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী। এ অবস্থায় জেলেনস্কির বাহিনীর জন্য সামরিক সহায়তা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রসহ মিত্রদেশগুলো। সম্প্রতি জার্মানি ও যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে যে যত দ্রুত ম্ভব তারা অত্যাধুনিক লেপার্ড-২ এবং আব্রামস ট্যাংক পাঠাবে ইউক্রেনে।

ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে বিপুল সামরিক সহায়তা দিয়ে আসছে পশ্চিমারা। রাশিয়াকে পরাস্ত করতে সবচেয়ে বেশি অস্ত্র দিয়েছে বাইডেন প্রশাসন। যতদিন প্রয়োজন হয় কিয়েভকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আসছেন মিত্র দেশগুলোর নেতারা।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী