রাশিয়াকে চীন সমর্থন দিলে বিশ্বযুদ্ধ হতে পারে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৪

রাশিয়াকে চীনের সহযোগিতার বিরুদ্ধে সতর্ক করেছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেছেন, এমন কিছু হলে একটি বিশ্বযুদ্ধ হতে পারে। একটি জার্মান দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জেলেনস্কি বলেন, আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো এই যুদ্ধে চীন যাতে রাশিয়াকে সহযোগিতা না করে। প্রকৃতপক্ষে আমি চীনকে আমাদের পাশে চাই।

তিনি বলেন, এই মুহূর্তে আমার মনে হয় না এটি সম্ভব। তবে এখানে যা ঘটছে তা সম্পর্কে একটি আশাবাদী পর্যালোচনার সুযোগ চীনের রয়েছে বলে আমি মনে করি। কারণ চীন যদি রাশিয়ার সঙ্গে মিত্রতায় আবদ্ধ হয়, তাহলে একটি বিশ্বযুদ্ধ হতে পারে। এবং আমি মনে করি চীন এই বিষয়ে সচেতন।

ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের এক বছর পূর্তির আগে আলোচনায় চীন। সম্প্রতি চীন ঘোষণা দিয়েছে, এক বছর পূর্তিতে তারা একটি শান্তি পরিকল্পনা তুলে ধরবে। চীনের এই প্রস্তাবকে উদ্বেগের সঙ্গে স্বাগত জানিয়েছে পশ্চিমারা। কিন্তু তার পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দাবি করেছেন, চলমান যুদ্ধে রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র সরবরাহের বিষয়টি বিবেচনা করছে চীন। একই সঙ্গে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে সতর্ক করেছেন ব্লিঙ্কেন।

সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র-বিষয়ক প্রধান জোসেফ বোরেলও বলেছেন, মস্কোকে চীনের সম্ভাব্য অস্ত্র সহযোগিতা হবে ব্লকটির সঙ্গে চীনের ‘রেড লাইন’। নিজের উদ্বেগ জানিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীকে বলেছেন রাশিয়ার অস্ত্র সরবরাহ করা থেকে বিরত থাকতে।

তবে মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছে চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, সিনো-রুশ সম্পর্কের দিকে আঙুল তোলা বা এমনকি নিগৃহীত করা কখনও মেনে নেবে না চীন। চীনের কাছে দাবি করার মতো অবস্থানে নেই যুক্তরাষ্ট্র।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম