জাতিসংঘে রাশিয়ার নিন্দা, অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৭আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪৭

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের এক বছর। ইউক্রেন থেকে মস্কোর সেনা প্রত্যাহার এবং যুদ্ধ শেষ করার দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব গৃহীত হয়। এতে বেশির ভাগ ভোট পড়ে যুদ্ধের বিপক্ষে।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ নিয়ে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে বসে সদস্য রাষ্ট্রগুলো। যুদ্ধ বন্ধ, ইউক্রেন থেকে রুশ বাহিনী প্রত্যাহার, ইউক্রেনের ভূমি ফিরিয়ে দেওয়াসহ বেশি কিছু বিষয়ে একটি খসড়া প্রস্তাবের ওপর ভোট হয়। সাধারণ পরিষদে প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১৪১টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত থাকে ৩২ দেশ। বিপক্ষে ভোট দেয় রাশিয়াসহ সাত দেশ।

‘ইউএন চার্টার প্রিন্সিপ্যাল আনডারলাইয়িং এ কমপ্রিহেন্সিভ, জাস্ট অ্যান্ড লাস্টিং পিস ইন ইউক্রেন’ শীর্ষক ওই রেজুলেশনে বিভিন্ন দেশ দুইদিনব্যাপী তাদের মতামত তুলে ধরে। রেজুলেশনের খসড়ায় দুটি সংশোধনী প্রস্তাব ভোটে দেওয়া হলে বেশিরভাগ এর বিপক্ষে ভোট দেয়।

সাধারণ পরিষদের ভোটকে স্বাগত জানিয়ে সাংবাদিকদের ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেন, এটি একদমই স্পষ্ট যে কে কার পক্ষে দাঁড়িয়েছে। রাশিয়াকে অবশ্যই তার অবৈধ আগ্রাসন বন্ধ করতে হবে। ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা পুনরুদ্ধার করতে হবে। রাশিয়া তার পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করার এক বছর পরও ইউক্রেনের জন্য জোড়ালো বৈশ্বিক সমর্থন রয়েছে।

যুদ্ধের এক বছরের মাথায় বিশ্বের অধিকাংশ দেশ বিরক্ত তা সাধারণ পরিষদের ভোটাভুটিতে অনেকটাই স্পষ্ট। বেশিরভাগ দেশ ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ বিরুদ্ধে।

ভোটা দেওয়ায় বিরত থাকে থাইল্যান্ডও। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, যে যুদ্ধের কারণে কোটি কোটি মানুষ ক্ষতির সম্মুখীন হচ্ছে। বড় দেশগুলোর এমন খেলায় জড়াতে চায় না তারা।  সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম