যুদ্ধ বন্ধে চীনের ১২ দফা শান্তি প্রস্তাবে কী আছে?

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০১

মস্কো-কিয়েভের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে, ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে রাশিয়ার মিত্র দেশ চীন। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে চীন জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে চায় বেইজিং। এ বিষয়ে উল্লেখযোগ্য প্রস্তাবনাগুলো তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১২ দফা শান্তি পরিকল্পনার প্রস্তাব রাখা হয়েছে। শান্তি পরিকল্পনার প্রথমেই আলোচনার উদ্যোগ নেওয়া এবং রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানানো হয়েছে। এছাড়া, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা, বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোর গঠনের প্রস্তাব রাখা হয়েছে।

রাশিয়ার যুদ্ধের কারণে ইউক্রেনের বন্দরগুলো দিয়ে শস্য রফতানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়ে আসছে। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় শস্য রফতানি চালু থাকলে এখনও স্বাভাবিক হয়ে উঠেনি। ফলে চীন তার ১২ দফার প্রস্তাবনার মধ্যে এ বিষয়টিকে গুরুত্ব দিয়ে জানিয়েছে, বৈশ্বিক খাদ্যের মূল্য বৃদ্ধির কারণে বিঘ্নিত শস্য রফতানি নিশ্চিতে সবাইকে  কার্যকর পদক্ষেপ নিতে হবে।

শান্তি প্রস্তাবে সব দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বেইজিং। এখানে চীন তার অবস্থানের কথা শান্তি পরিকল্পানায় বিস্তারিত তুলে ধরেছে। সেই সঙ্গে ‘স্নায়ুযুদ্ধের মানসিকতা’ অবসানের আহ্বান জানিয়েছে বেইজিং।

এদিকে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টায় চীনের শান্তি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কিয়েভ। পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান