রাশিয়ার বাখমুত দখলের দাবি নিয়ে ইউক্রেনের বিদ্রূপ

আন্তর্জাতিক ডেস্ক
০৩ এপ্রিল ২০২৩, ২০:৩৭আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৯:৫২

ইউক্রেনের সেনাবাহিনী সোমবার বলেছে, তাদের সেনারা বাখমুতের প্রশাসনিক ভবনের আশেপাশে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে। একই সঙ্গে তারা রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপের বাখমুত দখলের দাবি নিয়ে বিদ্রূপ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সোমবার বিবিবিসর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের পূর্বাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ শহর বাখমুত দখলের দাবি করেছে রাশিয়ার ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ। সেখানে তুমুল লড়াইয়ের কথাও বর্ণনা করেছেন গোষ্ঠীটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, রাতে তিনি বাখমুতের সিটি হলে রাশিয়ার পতাকা উত্তোলন করেছেন।  

প্রিগোজিন দাবি করেছেন, শহরটি দখল নিতে কয়েক মাস ধরে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে রাশিয়া। শহরটি ঘেরাও করেছে রুশ বাহিনী।

ইউক্রেনীয় সেনাবাহিনীর এক মুখপাত্র রাশিয়ার এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, রাশিয়া বাখমুতের প্রশাসনিক ভবন নয়, কোনও একধরনের টয়লেটে পতাকা উড়িয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী সোমবার দাবি করেছে, বাখমুতসহ বেশ কয়েকটি শহরে রুশ সেনাদের সঙ্গে তাদের লড়াই অব্যাহত রয়েছে।

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সামরিক কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাটি বলেছেন, বাখমুত দখল করার যে দাবি রাশিয়া করছে তা মিথ্যা। শহরের প্রশাসনিক ভবনের আশেপাশে লড়াই চলছে।

তিনি বলেন, বাখমুত ইউক্রেনের এবং তারা এখনও কিছু দখল করতে পারেনি। তারা কোনও এক ধরনের টয়লেটে পতাকা উড়িয়েছে। কে জানে তারা হয়ত কিছু একটাতে পতাকা উড়িয়ে দাবি করছে শহরটি দখল করে ফেলেছে। তারা দখল করে ফেলেছে ভাবলে ভাবতে থাকুক।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, রুশ শহরে হামলা চালাচ্ছে তবে তাদের সেনারা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ করে যাচ্ছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (২ এপ্রিল) রবিবার রাতে ভিডিও ভাষণে বাখমুত নিয়ন্ত্রণ রাখার জন্য নিজ সেনাদের প্রশংসা করেন। তিনি বলেন, আমাদের সেনাদের ধন্যবাদ যারা আভিভকা, মেরিঙ্কা ও বাখমুতে লড়াই করছে। বিশেষ করে বাখমুত। সেখানকার পরিস্থিতি উত্তপ্ত।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম