সম্পর্ক গভীর করতে পোল্যান্ডে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৫ এপ্রিল ২০২৩, ১৭:৩১আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৭:৪০

নতুন কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে পোল্যান্ড সফর করছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সফরে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা ও প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকির সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরে বুধবার ( ৫ এপ্রিল) ওয়ারশ সফরে যান জেলেনস্কি।

স্থানীয় সময় সকাল ১১টায় পোল্যান্ডের প্রেসিডেন্ট প্রাসাদে জেলেনস্কি প্রবেশ করবেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের আন্তর্জাতিক নীতি বিভাগের প্রধান মারসিন প্রজিডাকজ।

এই সফরে পোল্যান্ডে থাকা ইউক্রেনীয় শরণার্থী, পোল্যান্ডের জনগণ এবং ব্যবসায়ীদের সঙ্গে ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জেলেনস্কি আলোচনা করবেন বলে জানা গেছে।

যুদ্ধের শুরু থেকেই বিগত ১৩ মাস ধরে ইউক্রেনকে সমর্থন করে আসছে দেশটির অন্যতম ঘনিষ্ঠ মিত্র ও প্রতিবেশী পোল্যান্ড। শুধু সমর্থনই নয়, সামরিক সহযোগিতাসহ কিয়েভে ট্যাংক ও অস্ত্র সরবরাহে অন্যান্য পশ্চিমা দেশগুলোর আগ্রহ সৃষ্টিতেও ভূমিকা রাখে ন্যাটো জোটের এই সদস্য দেশটি। 

এসব কারণে পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইউক্রেন। মঙ্গলবার (৪ এপ্রিল)  কিয়েভের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ জানান, মিগ-২৯ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছাতে অবদান রাখার জন্য পোল্যান্ডের প্রতি কৃতজ্ঞ ইউক্রেন।

এছাড়া পোল্যান্ডের কাছে এফ-১৬ যুদ্ধবিমান চায় কিয়েভ। তবে এ বিষয়ে এখনও কিছু জানায়নি ওয়ারশ।

সূত্র: সিএনএন, রয়টার্স

 

/এটি/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম