মুসলিম সেনাদের সঙ্গে ইফতার সারলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ১৬:৩৭আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৬:৩৯

ইউক্রেনের রোজাদার মুসলিম সেনাদের প্রতি সম্মান জানিয়ে শুক্রবার (৭ এপ্রিল) ইফতারের আয়োজন করেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। প্রতি বছর রমজানে ‘সম্মানজনক বিশেষ আয়োজন’ হিসেবে করা হবে বলে জানান তিনি।

রাজধানী কিয়েভে ক্রিমিয়ার তাতার কালচারাল সেন্টারের ইফতারের আয়োজন করা হয়। ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার হাতে থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

মুসলিম সম্প্রদায়কে বিশেষ ধন্যবাদ জানিয়ে জেলেনস্কি বলেন, রমজান মাস ইউক্রেনের সব জায়গায় সম্মানিত ছিল। আগামীতেও থাকবে। ফ্রন্টলাইনে এমনকি যুদ্ধ পরিস্থিতিতেও। 

ক্রিমিয়ায় থাকা মুসলমানদের ওপর রুশ সরকারের আচারণেও সমালোচনা করেন তিনি। মুসলিম সেনা সদস্যদের উদ্দেশে জেলেনস্কি বলেন, ক্রিমিয়া দখলের পর রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর চেষ্টা শুরু করে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে। ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেন বা বিশ্বের কাছে আর কোনও বিকল্প নেই।

১৯৫৪ সালে ক্রিমিয়া ইউক্রেনের অন্তর্ভুক্ত হয়। ২০১৪ সালে হামলা চালিয়ে জোরপূর্বক ক্রিমিয়া দখল করে নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের