হাজার হাজার শিশু জোরপূর্বক সরিয়ে নিয়েছে রাশিয়া: ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ২১:২৮আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ০৮:৫২

ইউক্রেনীয় শিশুদের সুরক্ষা ও রাশিয়ার সংঘটিত অপরাধ নিয়ে স্বনামধন্য আইনজীবী ও মানবাধিকারকর্মী আমাল ক্লুনির সঙ্গে ভার্চুয়ালি আলাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ার্মাক। শনিবার (৮ এপ্রিল) এ বিষয়ে এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়।

ইউক্রেনীয় সরকারের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চল থেকে অন্তত ২০ হাজার শিশুকে জোরপূর্বক সরিয়ে নেওয়া হয়েছে। এসব ইউক্রেনীয় শিশুদের বাবা-মা’র কাছ থেকে আলাদা করা হয়েছে। শুধু তাই নয়, তাদের রুশ পরিবারের কাছে স্থানান্তর করা হয়।

এ প্রসঙ্গে আন্দ্রি ইয়ার্মাক টেলিগ্রামে এক পোস্টে দাবি করেন, জোর করে সরিয়ে নেওয়া এসব শিশুরা কোথায়, কী অবস্থায় আছে, তাদের পরিণতি কী, এ সম্পর্কে কোনও ধারণা নেই পরিবারের।

এ অবস্থায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান নির্বাসিত শিশুদের নিজ দেশে (ইউক্রেন) ফিরিয়ে আনার ওপর জোর দিয়েছেন। জড়িত রুশ অপরাধীদের শাস্তির আওতায় আনতে গুরুত্বারোপ করেন তিনি। তাদের ভবিষ্যত ও সুরক্ষার বিষয়টিও তুলে ধরেন ইয়ার্মাক।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের বিরুদ্ধে হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে রাশিয়ায় নির্বাসিত করার অভিযোগ রয়েছে। ওই শিশুদের ‘রাজনৈতিক শিক্ষা’ দেওয়া হচ্ছে।

মানবাধিকার বিষয়ক আইনজীবী ক্লুনি ইউক্রেনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করে বলেন, এ বিষয়ে জবাবদিহিতার প্রচারে কাজ করবে এবং ইউক্রেনে রাশিয়ার সংঘটিত আন্তর্জাতিক অপরাধের বিচার করবে তারা।

ইউক্রেনে ২০২২ সালে রুশ অভিযানের বিরুদ্ধে ক্লনির সমর্থনে ধন্যবাদ জানান ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার সামরিক অভিযানে কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় নিহত হয়েছেন। এর মধ্যে অনেক শিশু রয়েছে। মস্কোর চলমান যুদ্ধের বিপক্ষে অবস্থা নিয়ে ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম