নথি ফাঁস: পাল্টা আক্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ০৮:৩১আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১২:২১

যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁসের ঘটনায় রুশবিরোধী পাল্টা আক্রমণ পরিকল্পনার কিছু পরিবর্তন আনতে বাধ্য হয়েছে ইউক্রেন। সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইউক্রেনীয় কর্মকর্তারা শুক্রবার রয়টার্সকে বলেছিলেন, কথিত ফাঁস হওয়া নথিতে কাল্পনিক তথ্য রয়েছে এবং এটি রাশিয়ার একটি বিভ্রান্তিমূলক প্রচারণার মতো দেখাচ্ছে।

মার্কিন কর্মকর্তারা ইউক্রেনের বিমান প্রতিরক্ষা থেকে ইসরায়েলের মোসাদ গুপ্তচর সংস্থার বিস্তৃত বিষয়ের বিশদ বিবরণসহ ফাঁস হওয়া নথির উৎস খুঁজে বের করার চেষ্টা করছেন। রয়টার্স স্বাধীনভাবে নথির সত্যতা যাচাই করতে পারেনি।

ইউক্রেনীয় প্রেসিডেন্টের সহযোগী মিখাইলো পোডোলিয়াক বলেছেন, ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনা মৌলিকভাবে অপরিবর্তিত রয়েছে। তবে নির্দিষ্ট কৌশলগত পরিকল্পনা সবসময় পরিবর্তনীয়।

রয়টার্সকে পোডোলিয়াক বলেন, কৌশলগত কিছু বিষয় রয়েছে যেগুলো অপরিবর্তনীয়। কিন্তু আভিযানিক ও পরিস্থিতির চাহিদা অনুসারে কিছু কৌশল ক্রমাগত পরিমার্জিত হয়, যুদ্ধক্ষেত্রে পরিস্থিতির মূল্যায়ন, সম্পদের ব্যবস্থা, শত্রুর সম্পদের ওপর গোয়েন্দা তথ্য ইত্যাদির ওপর নির্ভর করে।

তিনি আরও বলেন, এখনই পরিকল্পনাগুলো পুনর্মূল্যায়ন করা অসম্ভব, কারণ সেগুলো কাজ শুরু হয়েছে মাত্র।

ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি ওলেক্সি ড্যানিলভ বলেছেন, আমরা আমাদের নিজস্ব পরিকল্পনা নিয়ে কাজ করছি। যাদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই তাদের মতামত নিয়ে আমাদের আগ্রহ নেই। তথ্য আদান-প্রদানের অধিকার থাকা লোকজনের সংখ্যা খুব সীমিত।

রয়টার্সের খবরে বলা হয়েছে, কয়েকজন বিশেষজ্ঞ বলেছেন এই নথি ফাঁসের উৎস হতে পারে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সাবেক সিনিয়র কর্মকর্তা মাইকেল মুলরয় বলেছেন, এখন ফোকাস হচ্ছে এটি একটি মার্কিন ফাঁস হওয়ার দিকে, কারণ অনেক নথি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে ছিল।

এখন মূল মনযোগ হচ্ছে ফাঁস যুক্তরাষ্ট্রে হয়েছে কিনা সেদিকে, কারণ অনেক নথি শুধু যুক্তরাষ্ট্রে হাতে ছিল।  সূত্র: রয়টার্স

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম