ইউক্রেনের স্লোভিয়ানস্কে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক
১৫ এপ্রিল ২০২৩, ২০:৪৮আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ২০:৫২

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর স্লোভিয়ানস্কে শুক্রবার বিমান হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্মকর্তা।

১৪ এপ্রিল স্লোভিয়ানেস্কর মেয়র ভাদিম লিয়াখ বলেন, রাশিয়ার হামলায় বেশ কয়েকটি ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। চাপা পড়ে থাকা এক নারীকে মৃত অবস্থায় বের করে আনে তারা। 

ডনেস্ক অঞ্চলের সামরিক প্রধান পাভোলো কিরিলেঙ্কো ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, রাশিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রে ৭টি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শিশুকে আমার চোখের সামনেই বের করে আনা হয়। দুর্ভাগ্যবশত সে অ্যাম্বুলেন্সেই মারা গেছে। একটি ছোট মেয়েকে জীবিত উদ্ধার করা হয়েছে।

হামলার পর শুক্রবার (১৪ এপ্রিল) ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেন, একটি দুষ্ট রাষ্ট্র আবারও তাদের নিজেদের অবস্থান তুলে ধরেছে। তারা প্রকাশ্যে মানুষ হত্যায় মেতেছে। আমরা কোনও শত্রুকে শাস্তি না দিয়ে ছাড়বো না। সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম