শতাধিক ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিলো ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ০১:৩০আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ০২:২০

রাশিয়ার সবচেয়ে শক্তিশালী ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ অর্থোডক্স ইস্টার উপলক্ষে অন্তত ১৩০ ইউক্রেনীয় বন্দিকে মুক্তি দিয়েছে। রবিবার ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এই দাবি করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, সবাইকে প্রস্তুত করুন, খাবার ও পানি দিন। আহতদের পরীক্ষা করুন।

ভিডিওতে এক দল ইউক্রেনীয় বন্দিকে দেখানো হয়েছে। তাদেরকে বলা হয়েছে, অর্থোডক্স ইস্টার উপলক্ষে ইউক্রেনীয় সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে।

ভিডিওতে এক ওয়াগনার যোদ্ধাকে বলতে শোনা গেছে, আমি আশা করি আবার আমাদের হাতে আপনারা বন্দি হবেন না।

পরে তাদেরকে একটি ট্রাকে তোলা হয়। সঙ্গে কিছু পানির বোতলও দেওয়া হয়।

শতাধিক বন্দি, এদের কয়েকজনকে খোঁড়াতে দেখা গেছে। কয়েকজনকে স্ট্রেচারে নিয়ে গেছেন সহযোদ্ধারা।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক বলেছেন, ইস্টার বিনিময় উপলক্ষে ১৩০ জন ইউক্রেনীয় সেনাকে মুক্তি দেওয়া হয়েছে।

তবে কতজন রুশ সেনাকে ইউক্রেন মুক্তি দিয়েছে তা জানা যায়নি।

বাখমুতে ইউক্রেনীয় সেনাদের পিছু হটিয়ে দিচ্ছে ওয়াগনার গ্রুপের যোদ্ধারা। শহরটির বেশিরভাগ অঞ্চল নিয়ন্ত্রণের দাবি করছে ভাড়াটে বাহিনীটির। যদিও ইউক্রেন বারবার এমন দাবি প্রত্যাখ্যান করে আসছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম