স্লোভাকিয়ার কাছ থেকে ১৩টি মিগ-২৯ পেলো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ২০:১৯আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ২০:৩৩

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ইউক্রেনকে ১৩টি ‘মিগ-২৯’ যুদ্ধবিমান হস্তান্তর সম্পন্ন করেছে স্লোভাকিয়া।  প্রতিশ্রুতি অনুযায়ী জেলেনস্কির সরকারকে এসব বিমান দেওয়া হয়েছে বলে সোমবার (১৭ এপ্রিল) জানিয়েছেন স্লোভাকিয়ার প্রতিরক্ষামন্ত্রী জারোস্লাভ নাদ।

প্রতিরক্ষামন্ত্রী নাদ ফেসবুকে জানান, সর্বোচ্চ নিরাপত্তা বজায় রেখে যুদ্ধবিমান পাঠানো হয়েছে। গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় লজিস্টিক সরবরাহের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের ধন্যবাদ।

রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে মিগ-২৯ গুলো ইউক্রেনের প্রতিরক্ষা খাতে গুরুত্বপূর্ণ সহায়ক হবে। আমরা সঠিক কাজটি করেছি।

যুদ্ধের শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের কাছে যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। এগুলো পেয়ে গেলে ইউক্রেনীয় বিমানবাহিনীর ঘাটতি কিছুটা পূরণ হবে। যদিও ইউক্রেন অত্যাধুনিক মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান চাইছে মিত্রদের কাছে। কিন্তু এসব যুদ্ধবিমান পরিচালনার জন্য পাইলটদের দীর্ঘ প্রশিক্ষণ প্রয়োজন।

স্বল্পমেয়াদী সমাধান হিসেবে সোভিয়েত আমলের মিগ-২৯ পাঠাচ্ছে পোল্যান্ড ও স্লোভাক। কারণ এসব যুদ্ধবিমান পরিচালনার অভিজ্ঞতা রয়েছে ইউক্রেনীয় পাইলটদের।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান