ইউক্রেনকে ১৪টি লেপার্ড ২ ট্যাংক দিচ্ছে ডেনমার্ক ও নেদারল্যান্ডস

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ০৯:০৫আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ০৯:০৫

ডেনমার্ক ও নেদারল্যান্ডস যৌথভাবে ইউক্রেনকে ১৪টি লেপার্ড ২ ট্যাংক সরবরাহের ঘোষণা দিয়েছে। ইউক্রেনের গোলাবারুদের ঘাটতি কমাতে পশ্চিমারা যখন সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে তখন দেশ দুটি এই ঘোষণা দিলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

বৃহস্পতিবার দেশ দুটি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে বলেছে, ইউক্রেনের প্রতি আমাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির অংশ হিসেবে লেপার্ড ট্যাংকগুলো সরবরাহ করা হবে। এগুলোর জন্য আনুমানিক ১৬৫ মিলিয়ন ইউরো ব্যয় হবে। উভয় দেশে এই ব্যয় সমানভাবে ভাগাভাগি করবে।

ডেনমার্ক ও নেদারল্যান্ডস ২০২৪ সালে বসন্তের মধ্যে ইউক্রেনকে ১০০টিরও বেশি লেপার্ড ১ যুদ্ধের ট্যাংক সরবরাহ করতে জার্মানির সঙ্গে সম্মত হয়েছিল।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের দুই দেশ ইউক্রেনকে সমর্থনে অন্যান্য সম্ভাব্য উপায় খুঁজতে থাকবে। যত দিন প্রয়োজন আমরা ইউক্রেনকে সমর্থন করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইউক্রেনকে অবশ্যই রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে নিজেকে রক্ষায় সক্ষম করে তুলতে হবে।

লেপার্ড ২ ট্যাংকগুলোকে গুরুত্বপূর্ণ, আধুনিক সামরিক যান হিসাবে দেখা হয়। এগুলো কিয়েভের বাহিনীকে শক্তিশালী করবে। কারণ এসব ট্যাংক জ্বালানী সাশ্রয়ী এবং অন্যান্য মডেলের তুলনায় তুলনামূলকভাবে রক্ষণাবেক্ষণে ব্যয় কম। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, ট্যাংকগুলো ইউক্রেনকে রণক্ষেত্রে দ্রুত সহেযাগিতা করতে পারবে।

ইতোমধ্যে পোল্যান্ড, জার্মানিসহ কয়েকটি দেশ ইউক্রেনকে এই ট্যাংক সরবরাহ করেছে। যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বেশ কয়েকটি দেশও প্রতিশ্রুতি দিয়েছে অত্যাধুনিক যুদ্ধের ট্যাংক সরবরাহের।

উল্লেখ্য, রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে ৩২১টি ভারী ট্যাংক দেবে পশ্চিমা দেশগুলো।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী