নিজেদের শহরেই বোমা ফেললো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৩, ১৪:০০আপডেট : ২১ এপ্রিল ২০২৩, ১৪:০৮

৪০ হাজার মানুষের বেলগোরোদ শহরে বোমা ফেলেছে রাশিয়ার একটি যুদ্ধবিমান। বিকট বিস্ফোরণে ৬৫ ফুটের গর্ত সৃষ্টি হয়েছে। একাধিক বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ধারণা করা হচ্ছে, যুদ্ধবিমান থেকে ভুলবশত বোমাটি রুশ শহরে ফেলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩ জন।

রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাশিয়ার দুই ইঞ্জিন বিশিষ্ট সু-৩৪ যুদ্ধবিমানটি ইউক্রেনের উত্তর সীমান্তে থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী বেলগোরোদ শহরে বোমটি ফেলেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার জানিয়েছে, ২০ এপ্রিল ইউক্রেনের কাছে বেলগোরোদ শহরের ওপর দিয়ে সু-৩৪ বিমানটি উড়ে যায়। সেখানে অস্বাভাবিক একটি ঘটনা ঘটে। এতে আবাসিক ভবনগুলোর ক্ষতি হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অনুসন্ধান চলছে।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ এক বিবৃতিতে বলেন, বিস্ফোরণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। আশপাশের ভবনগুলো জানালার কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় বাসিন্দাদের সাময়িক সময়ের জন্য হোটেলে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি, আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম