রুশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০৬ মে ২০২৩, ১৮:৩৪আপডেট : ০৬ মে ২০২৩, ১৮:৩৫

ইউক্রেন দাবি করেছে, রাজধানী কিয়েভের আকাশে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে রাশিয়ার একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। ইউক্রেনের দাবি সঠিক হলে এটি হবে প্রথমবারের মতো রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতার প্রদর্শন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

রাশিয়ার সবচেয়ে অত্যাধুনিক একটি অস্ত্রের একটি হলো খিঞ্জাল ক্ষেপণাস্ত্র। রুশ সেনাবাহিনীর মতে, আকাশ থেকে নিক্ষেপযোগ্য এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে দশগুণ বেশি। ফলে বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলোকে ভূপাতিত করা কঠিন।

হাইপারসনিক গতি এবং ভারী ওয়ারহেডের কারণে খিঞ্জাল ক্ষেপণাস্ত্র সুরক্ষিত লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারে। যেমন ভূগর্ভস্থ বাংকার কিংবা পাহাড়ি সুড়ঙ্গ।

ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মিকোলা ওলেশ্চুক টেলিগ্রামে শনিবার বরেছেন, এই ঐতিহাসিক ঘটনায় আমি ইউক্রেনীয় জনগণকে অভিনন্দন জানাচ্ছি। আমরা একটি অনন্য খিঞ্জাল ভূপাতিত করেছি। ৪ মে রাতে কিয়েভ অঞ্চলের আকাশে এই ঘটনা ঘটে।

এই প্রথমবার ইউক্রেন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে বলেও জানা গেলো।

প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র নিয়ে আল জাজিরার ইনফোগ্রাফিক্স

ওলেশ্চুক বলেছেন, কেএইচ-৪৭ ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার ভূখণ্ড থেকে মিগ-৩১কে যুদ্ধবিমান থেকে ছোড়া হয়েছিল। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিয়ে এটি ভূপাতিত করা হয়।

এর আগে ইউক্রেনের সেনাবাহিনী বলেছিল, হাইপারসনিক অস্ত্র ভূপাতিত করার মতো অস্ত্রের অভাব রয়েছে তাদের।

রুশ শব্দ খিঞ্জাল এর অর্থ হলো ড্যাগার বা ছুরি। ২০১৮ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভবিষ্যৎ প্রজন্মের যে ছয়টি অস্ত্র অবমুক্ত করেছিলেন এটি সেগুলোর একটি। ওই সময় পুতিন দাবি করেছিলেন, বিশ্বে বিদ্যমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোকে ভূপাতিত করতে পারবে না।

এপ্রিলের শেষ দিকে প্রথম প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পায় ইউক্রেন। তবে কতটি প্যাট্রিয়ট ব্যবস্থা পেয়েছে এবং কোথায় মোতায়েন করা হয়েছে তা সম্পর্কে কিছু জানায়নি দেশটি। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও নেদারল্যান্ডস দেশটিকে এই অস্ত্র দিয়েছে।

জার্মানি ও যুক্তরাষ্ট্র স্বীকার করেছে তারা অন্তত একটি প্যাট্রিয়ট ব্যবস্থা পাঠিয়েছে। নেদারল্যান্ডস বলেছে তারা দিয়েছে দুটি। তবে বর্তমানে কতটি ব্যবস্থা মোতায়েন বা সক্রিয় তা নিশ্চিতভাবে জানা যায়নি।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম