ইউক্রেনকে আরও ১২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
১০ মে ২০২৩, ০২:০৮আপডেট : ১০ মে ২০২৩, ০২:০৮

ইউক্রেনের জন্য একটি নতুন ১২০ কোটি ডলারের নিরাপত্তা সহযোগিতা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের জন্য প্রয়োজনীয় অস্ত্র ও কামানের গোলা সরবরাহ করা হবে। মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই সহযোগিতা প্যাকেজ ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা জোরদারের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি বাস্তবায়নের চলমান উদ্যোগ। একই সঙ্গে দীর্ঘমেয়াদে রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ ও নিজেদের ভূখণ্ড রক্ষায় সহযোগিতা করবে এই প্যাকেজ।

এতে অজ্ঞাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও পশ্চিমা অস্ত্রের জন্য গোলাবারুদ থাকবে। এছাড়া ইউক্রেনের বিদ্যমান অস্ত্রে ব্যবহারেরও সরঞ্জাম থাকবে।

ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ-প্রকল্পের আওতায় এই সহযোগিতা দিতে যুক্তরাষ্ট্র।

এবারের প্যাকেজে ড্রোনবিধ্বংসী গোলাবারুদ রয়েছে। এতে প্রমাণিত হচ্ছে ইরান-নির্মিত ড্রোনগুলো ক্রমেই ইউক্রেনের জন্য হুমকি হয়ে উঠছে। রয়েছে ১৫৫এমম কামানের গোলা।  

এছাড়া বাণিজ্যিক স্যাটেলাইট ছবি পরিষেবার পাশাপাশি প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণের জন্য তহবিল থাকবে এই প্যাকেজে।

সর্বশেষ এই সহযোগিতা প্যাকেজের মাধ্যমে ২০২২ সালের ফেব্রুয়ারির পর ইউক্রেনকে দেওয়া মার্কিন সহযোগিতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৬০০ কোটি ডলার।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম