বাখমুতে ইউক্রেনের অগ্রগতির খবর সত্য নয়: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৩, ০৭:৫২আপডেট : ১২ মে ২০২৩, ০৮:৪৫

ইউক্রেনের বাখমুতে কিয়েভ যোদ্ধাদের অগ্রগতির খবর প্রত্যাখ্যান করেছে রাশিয়া। শহরটির চারপাশে রুশ বাহিনীর কয়েকটি ফ্রন্ট লাইন ভেঙে পড়েছে, এক বিবৃতিতে বিষয়টি অস্বীকার করলো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১২ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সিএনএন।

টেলিগ্রামে গভীর রাতের রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বাখমুতের বিভিন্ন জায়গা থেকে আসা ইউক্রেনের অগ্রগতির খবরটি সত্য নয়।

রুশ বাহিনীর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পরিস্থিতি ঘুরে দেখে জানিয়েছেন দুই রুশ সামরিক ব্লগার। যেখানে ৯ মাস ধরে রুশ ও ইউক্রেনীয় বাহিনী তীব্র লড়াইয়ে লিপ্ত। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্র দাবি করেছে, বাখমুতে পিছু হটছে মস্কোর সেনারা। এমনকি তাদের ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার প্রধানও দাবি করেছেন, একটি ব্রিগেডের সেনারা পালিয়ে গেছে।

এই খবর অস্বীকার করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, বিমান ও কামানের সহায়তায় অ্যাসল্ট ইউনিটগুলো বাখমুতের পশ্চিম অংশে অগ্রগতি করছে। তারা ইউক্রেনীয় সেনাদের মলোইলিনোভকার দিকে তাড়াতে লড়ছে।

শত্রুরা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে দাবি রুশ মন্ত্রণালয়ের।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ বৃহস্পতিবার বাখমুতে একটি অগ্রসরের পরিস্থিতি বর্ণনা করেন। দাবি করেন, কিয়েভ রুশ যোদ্ধাদের উপর চাপ তৈরি করছে এবং তাদের লাইনের দুর্বল জায়গাগুলো অনুসন্ধান করছে।

ইউক্রেনীয় এক সামরিক কর্মকর্তা দাবি করেন, কয়েক মাস অপেক্ষার পর তারা বাখমুতে শত্রুপক্ষের অবস্থানে পাল্টা আক্রমণ চালাচ্ছে।

তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বহুল প্রতীক্ষিত রুশবিরোধী পাল্টা আক্রমণের প্রস্তুতির জন্য ইউক্রেনের সেনাবাহিনীর আরও সময় প্রয়োজন। বৃহস্পতিবার বিবিসিসহ একাধিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা সামনে এগোতে পারি এবং সফলও হতে পারি। কিন্তু আমরা অনেক মানুষকে হারাবো। আমার মনে হয় এটি অগ্রহণযোগ্য। ফলে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের আরও কিছু সময় প্রয়োজন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম