বাখমুতের একাংশ মুক্ত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৩, ১৭:১৭আপডেট : ১৭ মে ২০২৩, ১৭:১৭

ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে, গত কয়েক দিনে বাখমুতের উত্তর ও দক্ষিণের বেশ কিছু পরিমাণ ভূখণ্ড মুক্ত করা হয়েছে। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার এই দাবির কথা টেলিগ্রামে জানিয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

প্রায় নয় মাস ধরে বাখমুত দখলের জন্য আক্রমণ চালিয়ে আসছে রাশিয়ার সেনাবাহিনী। ইউক্রেন এত দিন রুশ আক্রমণ ঠেকিয়ে শহরটি রক্ষা করে যাচ্ছিল। সম্প্রতি তারা সেখানে স্থানীয়ভাবে সীমিত পাল্টা আক্রমণ শুরু করেছে রুশ সেনাদের ওপর।

হান্না মালিয়ার বলেছেন, আমাদের সেনারা বাখমুতের দক্ষিণ ও উত্তরের শহরতলীতে ২০ বর্গ কিলোমিটার ভূখণ্ড মুক্ত করেছে।

তার এই দাবির সত্যতা স্বতন্ত্রভাবে সিএনএন যাচাই করতে পারেনি। তবে যুদ্ধের পর্যবেক্ষকদের ধারণা, ইউক্রেনের অগ্রগতি আরেকটু কম হতে পারে।

ইউক্রেনীয় উপ-প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন, বাখমুতের দিকে এখনও অগ্রসর হচ্ছে রুশ সেনাবাহিনী। তারা প্যারাট্রুপার মোতায়েন করছে এবং কামানের গোলাবর্ষণ করে শহরটিকে ধ্বংস করে দিচ্ছে।

তিনি আরও বলেছে, শত্রুরা সেনা ও অস্ত্রে এগিয়ে থাকার সুবিধা পাচ্ছে। একই সময়ে আমাদের সেনাবাহিনীর পদক্ষেপের কারণে তারা গত গ্রীষ্ম থেকে বাখমুত দখলের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক