৭ মাস পর ক্রিমিয়া সেতুতে হামলার স্বীকারোক্তি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৩, ০৫:০০আপডেট : ২৮ মে ২০২৩, ০৯:৪৯

ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ায় যোগাযোগের একমাত্র সংযোগ সেতুতে গত অক্টোবরের গোড়ার দিকে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় ইউক্রেন জড়িত রয়েছে বলে সেই সময় দাবি করেছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। হামলার সাত মাস পেরিয়েছি। এই ঘটনার সঙ্গে কিয়েভ জড়িত বলে এমন দাবি করেছেন ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তারা।

কার্চ সেতুটি রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই সেতু দিয়েই ক্রিমিয়া থেকে ইউক্রেনের মূল ভূখণ্ড খেরসনসহ কয়েকটি অঞ্চলে ব্যাপক সামরিক রসদ ঢুকাতো রুশ বাহিনী। এই অভিযোগ ইউক্রেনীয় কর্তৃপক্ষের দীর্ঘদিনের। সেতুতে বিস্ফোরণের পেছনে ইউক্রেনীয় বাহিনী জড়িত নয় বলে এতদিন দাবি করে আসছিল জেলেনস্কির প্রশাসন। 

কিন্তু শনিবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থার (এসবিইউ) প্রধান ভ্যাসিল মাল্যুক বলেছেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ লজিস্টিক সরবরাহের পথ। যা শত্রুদের থেকে বিচ্ছিন্ন করতে হয়েছিল। আমাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছিল।’

তবে সেদিন কীভাবে অভিযান পরিচালনা করা হয়েছিল এ বিষয়ে ব্যাখ্যা দেননি ইউক্রেনের এই গোয়েন্দা কর্মকর্তা।

২০২২ সালের ৮ অক্টোবর সেতুটিতে ভয়াবহ বিস্ফোরণে কিছু অংশ ধসে যায়। ক্ষতিগ্রস্ত হয় সেতুর রেলপথের অংশটিও। নিহত হয় অন্তত তিনজন। ক্রিমিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে রাশিয়াকে যুক্ত করা একমাত্র এই সেতুটিতে বিস্ফোরণের ঘটনাকে মস্কোর জন্য একটি বড় আঘাত হিসেবে দেখা হয়।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়ার দখল নেয় রাশিয়া। চার বছরের মাথায় ২০১৮ সালে বহুল প্রতিক্ষীত এই ক্রিমিয়া সেতুর উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এতে ব্যয় হয়েছিল ৩ দশমিক ৬ বিলিয়ন ডলার। কের্চ প্রণালির ওপর দিয়ে ১৯ কিলোমিটার দীর্ঘ এই সেতু আজভ সাগর এবং কৃষ্ণ সাগরকে সংযুক্ত করেছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম