ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ তেল শোধনাগারে আগুন: গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৩, ২০:২৮আপডেট : ৩১ মে ২০২৩, ২০:২৮

মস্কোর আবাসিক ভবনে ইউক্রেন ড্রোন পাঠিয়েছে বলে অভিযোগের একদিনের মাথায় রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের গভর্নর দাবি করেছেন, কিয়েভের হামলায় আফিপস্কি তেল শোধনাগারে আগুন লেগেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

গভর্নর ভেনিয়ামিন কোন্দ্রাতিয়েভ বলেছেন, আগুন দ্রুতই নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে কেউ হতাহত হয়নি।

কৃষ্ণসাগরীয় বন্দর নভোরোসিস্ক থেকে খুব বেশি দূরে নয় আফিপস্কি তেল শোধনাগার। চলতি মাসে নভোরোসিস্ক তেল শোধনাগারে চলতি মাসে একাধিক হামলা হয়েছে।

পৃথক ঘটনায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের শেবেকিনো শহরে গোলাবর্ষণে এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় গভর্নর হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছেন।

রাশিয়ার অভ্যন্তরে কারা হামলা চালিয়েছে তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে গত কয়েক সপ্তাহে একাধিক হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে মস্কো। একই সময়ে ইউক্রেনীয় শহরগুলোতে বোমাবর্ষণ বাড়িয়েছে মস্কো।

মঙ্গলবার কিয়েভে রুশ ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত ও চার ব্যক্তি আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। তবে মঙ্গলবার দিবাগত রাতে ইউক্রেনের আকাশ মোটামুটি নীরব ছিল।

মস্কোতে মঙ্গলবারের ড্রোন হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউক্রেন। রাশিয়ার অভ্যন্তরে হামলায় দায় কখনও স্বীকার করেনি কিয়েভ।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম