আজভ সাগরে প্রবেশের চেষ্টায় ইউক্রেনীয় সেনারা: রুশ গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৩, ১৯:৩৯আপডেট : ০৫ জুন ২০২৩, ১৯:৪৮

ইউক্রেন যুদ্ধের প্রথমদিকেই প্রবল হামলা চালিয়ে আজভ সাগর পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় রুশ বাহিনী। এরপর থেকেই প্রবেশাধিকার হারায় ইউক্রেনীয়রা। এ বিষয়ে জাপোরিজ্জিয়ায় নিযুক্ত রুশপন্থি গভর্নর দাবি করে বলেন, ‘আজভ সাগরের উপকূলে পৌঁছাতে ভ্রেমিভকার কাছে রাশিয়ার প্রতিরক্ষা লাইন ভাঙার চেষ্টা করছে ইউক্রেনীয় সেনারা।’

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তিকে সাক্ষাৎকারে গভর্নর ভ্লাদিমির রোগভ বলেন, ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনী (এএফইউ) জঙ্গিদের উদ্দেশ্য হলো আজভ সাগরের উপকূলে পৌঁছানো। তাদের লক্ষ্য সেখানকার প্রতিরক্ষা লাইন ভেঙে ফেলা।’

তিনি আরও দাবি করেন, ‘ইউক্রেনীয় সেনারা ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের পাশাপাশি গোলাবর্ষণের তীব্রতা বাড়িয়েছে।’

গত বছর মার্চে আজভ সাগরের উপকূলবর্তী ইউক্রেনের মারিউপোল রুশ বাহিনীর দখলে চলে যাওয়ায় ওই সাগরে প্রবেশাধিকার হারায় কিয়েভ। শহরটি কৌশলগতভাবে রাশিয়া ও ইউক্রেনের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, শহরটির পশ্চিম দিকে ক্রিমিয়া উপদ্বীপ আর পূর্বে ডনেস্ক। যা বর্তমানে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে।

রুশ গভর্নর ভ্লাদিমির রোগভ বলেন, ‘অঞ্চলটির পেছনের দিকে ব্যাপক গোলাবর্ষণ বেড়েছে। স্টর্ম শ্যাডো এবং তোচকা-ইউ ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। এর অর্থ ইউক্রেনীয় জঙ্গি ও সন্ত্রাসীদের কাছে পর্যাপ্ত গোলাবারুদ রয়েছে।’

তার মতে এই হামলার অর্থ ইউক্রেনীয় বাহিনী পুরোদমে পাল্টা আক্রমণ শুরু করেছে তা নয়। এ বিষয়ে কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি