‘একাধিক ফ্রন্টে আক্রমণ করছে ইউক্রেন’

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৩, ১৮:২৭আপডেট : ০৯ জুন ২০২৩, ১৮:৫৮

রাশিয়ার দখলে থাকা বাখমুত, ডনেস্ক ও জাপোরিজ্জিয়া অঞ্চলের একাধিক ফ্রন্টে আক্রমণ শুরু করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। শুক্রবার জাপোরিজ্জিয়া থেকে বিবিসির সাংবাদিক কুয়েন্টিন সমারভিল এ কথা জানিয়েছেন।

সমারভিল বলেছেন, আমরা এমন ফুটেজ দেখেছি যেগুলোতে দেখা গেছে ইউক্রেনীয় ট্যাংক ও পদাতিক সেনারা রাশিয়ার পরিখার কাছাকাছি অবস্থান নিচ্ছে। মনে হচ্ছে তারা কিছুটা অগ্রগতি অর্জন করছে এবং ব্যর্থতার মুখেও পড়ছে।

তিনি আরও বলেছেন, পাল্টা আক্রমণ কেমন চলছে তা বিচার করা খুব কঠিন। তা ছাড়া কয়েক মাস ধরে যে আক্রমণ চলবে বলে প্রত্যাশা করা হচ্ছে তা নিয়ে এখনই মন্তব্য করা বোকামি হবে।

বিবিসির সাংবাদিক বলছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়ার দখলের বিষয়টি বিবেচনায় নিলে জাপোরিজ্জিয়ার কৌশলগত গুরুত্ব স্পষ্ট হয়ে যায়। এখান থেকে রুশ দখল ক্রিমিয়া পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখানে ইউক্রেন রুশদের হটিয়ে দিয়ে ক্রিমিয়া পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে।

কুয়েন্টিন সমারভিল বলেন, ফলে সেখানে রাশিয়ার অনেক সেনা মোতায়েন হয়েছে। কয়েক মাস ধরে তারা প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে।

এর আগে বৃহস্পতিবার রাশিয়ার স্টর্ম জেড ইউনিটের এক সেনা, যার কল সাইন আলি রুশ বার্তা সংস্থা তাসকে বলেছিলেন, ইউক্রেনীয় সেনারা লবকোভ গ্রামে অগ্রসর হওয়ার চেষ্টা করে। এখানে তাদের অন্তত ২০টি সামরিক যান ও ১০০ পদাতিক সেনা ছিল। কিন্তু তাদের ফেরত পাঠানো হয়েছে এবং ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।

আর রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সের্গেই শোইগু বলেছিলেন, প্রায় দেড় হাজার সেনা নিয়ে ইউক্রেন হামলার চেষ্টা করেছিল। কিন্তু শত্রুদের অগ্রগতি ঠেকিয়ে দেওয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার তিনি দাবি করেছিলেন, গত তিন দিনে রুশ বাহিনীর হামলায় ৩ হাজার ৭০০ সেনা নিহত বা আহত হয়েছে।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি