রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করবে না ওয়াগনার

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৩, ২৩:২১আপডেট : ১১ জুন ২০২৩, ২৩:২১

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি প্রত্যাখ্যান করেছে রুশ ভাড়াটে বাহিনী ওয়াগনার গোষ্ঠী। ইউক্রেন যুদ্ধের জন্য আবারও ওয়াগনার যোদ্ধাদের সঙ্গে চুক্তি করতে চেয়েছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রবিবার (১১ জুন) বাহিনীটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন এমন কথা বলেছেন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে বিষয়টি জানা গেছে।

শনিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধে থাকা সব ‘বিচ্ছিন্ন স্বেচ্ছাসেবককে’ মাস শেষের আগে চুক্তির আওতায় আসতে হবে। এমন পদক্ষেপের মাধ্যমে যুদ্ধে রুশ সেনাদের কার্যকারিতা বাড়বে বলে মনে করছে মন্ত্রণালয়।

ঘোষণায় নির্দিষ্ট করে ওয়াগনারের কথা না বললেও ‘বিচ্ছিন্ন স্বেচ্ছাসেবক যোদ্ধা’ হিসেবে প্রায়ই ওয়াগনার গোষ্ঠীকে সম্বোধন করে থাকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ বিষয়ে প্রিগোজিন বলেন, ‘শোইগুর সঙ্গে কোনও চুক্তি সই করবে না ওয়াগনার।’ তিনি আরও বলেছেন, মন্ত্রণালয়ের এই আদেশ ওয়াগনারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

প্রিগোজিনের এমন প্রত্যাখ্যান নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ইউক্রেন যুদ্ধে পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ না করার কারণে অসংখ্য ওয়াগনার যোদ্ধা মারা গেছে বলে দাবি প্রিগোজিনের। এ কারণে বেশ কয়েকবার সের্গেই শোইগু ও পদাতিক বাহিনীর প্রধান ভ্যালেরি গেরাসিমভের আক্রমণাত্মক সমালোচনা করেছেন তিনি। তবে এসব নিয়ে বরাবরই মন্তব্য করা থেকে বিরত থেকেছেন শোইগু ও গেরাসিমভ।

সূত্র: রয়টার্স

 

/এটি/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম