জেলেনস্কির শহরে দফায় দফায় হামলা রাশিয়ার, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৩, ১১:৪৩আপডেট : ১৩ জুন ২০২৩, ১৫:৪৬

ইউক্রেনে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। মধ্য ইউক্রেনের ক্রিভি রিহ শহরের একটি পাঁচতলা ভবনসহ কয়েকটি বেসামরিক স্থাপনায় আঘাত হানে ক্ষেপণাস্ত্র। স্থানীয় কর্তৃপক্ষের মতে, এতে ৬ জন নিহতের পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলা চলার মধ্যেই মঙ্গলবার ভোরে কয়েক দফা ক্ষেপণাস্ত্রের মুখে পড়ে দেশটি। টেলিগ্রামে মঙ্গলবার ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সের্হি লিসাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, ক্রিভি রিহ শহর ব্যাপক হামলার শিকার হয়েছে।

সেখানকার একটি পাঁচতলা ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ছবি প্রকাশ করেছেন তিনি। ক্রিভি রিহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির শহর। গত ডিসেম্বরেও রাশিয়া ক্ষেপণাস্ত্র হামলা চালায় শহরটিতে।

শহরের মেয়র ওলেক্সান্ডার ভিলকুল মঙ্গলবার জানিয়েছেন, সর্বশেষ হামলায় আঘাতপ্রাপ্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের নিচে বেসামরিক মানুষ চাপা পড়ে থাকতে পারেন।

এদিকে কিয়েভকে লক্ষ্য করেও মিসাইল ও ড্রোন ছোড়া হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করেছে বলে দাবি করেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা। ১০ থেকে ১৫টি ক্রুইজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের তৈরি ড্রোনও রয়েছে।

সূত্র: আল জাজিরা

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম