পূর্ব থেকে ইউক্রেনের পশ্চিমে হামলা রাশিয়ার, ইরানের ২৮টি ড্রোন ধ্বংসের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৩, ১২:৫৬আপডেট : ২০ জুন ২০২৩, ২০:৩২

ইউক্রেনের পূর্ব থেকে পশ্চিমের একাধিক শহর লক্ষ্য করে সোমবার রাতে ভয়াবহ বিমান ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় সাত ঘণ্টার বিমান হামলার সাইরেন মধ্যে দিয়ে কাটাতে হয় ইউক্রেনীয়দের। খবর রয়টার্সের

রুশ হামলার তাৎক্ষিণক পাওয়া তথ্যে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, আমাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা মস্কোর ছোড়া ইরানের তৈরি ৩০টি শাহেদ ড্রোনের মধ্যে ২৮ ভূপাতিত করেছে। 

টেলিগ্রাম অ্যাপে কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো বলেছেন, কিয়েভের আকাশসীমায় শত্রুদের প্রায় ২০টি লক্ষ্যবস্তু চিহ্নিত করে ধ্বংস করা হয়েছে।

রাজধানী কিয়েভেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানান তিনি।

ইউক্রেনের পশ্চিমের লভিভ শহরেও বিস্ফোরণের কথা জানিয়েছে স্থানীয় সামরিক প্রশাসন। পোল্যান্ডের পার্শ্ববর্তী এই শহরটিতে প্রায় ৭ লাখ মানুষের বসবাস। এখানে কূটনৈতিকসহ অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। লভিভে বিস্ফোরণে এখন পর্যন্ত কোনও হতাহতের কথা জানা যায়নি।

রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা হামলার মধ্যেই এ খবর এলো। শত কোটি ডলার মূল্যের অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম পশ্চিমাদের কাছ থেকে পেয়েছে ইউক্রেন। অপর দিকে, রাশিয়া ২ লাখের বেশি নতুন সেনা সংগ্রহ করেছে, ইউক্রেনীয়দের ঠেকাতে পরিখা খনন করেছে এবং গুলিবর্ষণের জন্য অবস্থান তৈরি করেছে। পাল্টা আক্রমণ শুরু করার পর মাত্র ৮টি গ্রাম পুনরুদ্ধার করতে পেরেছে ইউক্রেন।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী