ইউক্রেন প্রসঙ্গে আলোচনায় চীন-জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৩, ১৫:৫৯আপডেট : ২০ জুন ২০২৩, ১৬:০৬

প্রায় দেড় বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিরসনে করণীয় নিয়ে আলোচনায় বসছেন জার্মানির প্রেসিডেন্ট ওলাফ শলৎজ ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। বিশ্বব্যাপী জলবায়ু সংকট, দুই দেশের বাণিজ্য ইস্যুটিও থাকছে আলোচ্যসূচিতে।

সংবাদমাধ্যম আল জাজিরা মঙ্গলবার জানিয়েছে, বার্লিনে লি'র প্রথম বিদেশি বৈঠক। ইউক্রেনে মস্কোর যুদ্ধ প্রসঙ্গে চীনের অবস্থান নিয়ে আলোচনার কথা রয়েছে।

ইউক্রেন আগ্রাসনের জন্য এখনও রাশিয়ার বিরুদ্ধে নিন্দা না জানানোয় সমালোচনার মুখে বেইজিং। এ নিয়ে পশ্চিমাদের সঙ্গে সম্পর্কের অবনতিও হয়েছে শি জিনপিং সরকারের। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সবচেয়ে নাজুক।

তবে কিয়েভ ও মস্কো'র সংকট সমাধানে ১২ দফার শান্তি প্রস্তাব দেয় চীন। ওই শান্তি প্রস্তাবে মস্কোর পক্ষে যায় জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা দেশ।

সংকট সমাধানে নতুন করে কোনও আলোচনার আলো দেখা যাচ্ছে না দুই দেশের মধ্যে। কিয়েভ বলছে, ইউক্রেনের মাটি থেকে সব রুশ সেনা প্রত্যাহার এবং দখলকৃত জায়গা ছেড়ে দিতে হবে মস্কোকে।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম