ওয়াগনারের বিদ্রোহের অবসান, শোইগুর সফর নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২৩, ১৪:৩৩আপডেট : ২৬ জুন ২০২৩, ২১:৫৫

রাশিয়ায় ওয়াগনারের সশস্ত্র বিদ্রোহের পর প্রথমবার প্রকাশ্যে এলেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেনে লড়াইরত রুশ সেনাদের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা এবং তাদের সঙ্গে কথা বলতে নিজেই দেখা করেছেন। রাশিয়ার নিউজ এজেন্সি রিয়ার বরাতে সোমবার (২৬ জুন) এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।

শনিবার রাতেই ‘বিদ্রোহ’ থামিয়ে মস্কো অভিমুখে যাত্রা বাতিল করে ওয়াগনারের প্রধান ইয়েভজনি প্রিগোজিন। সশস্ত্র বিদ্রোহের আগে তিনি রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী শোইগুর সঙ্গে রোস্তভে দেখা করার দাবি জানিয়েছিলেন। কিন্তু তাদের মধ্যে সাক্ষাৎ হয়নি। টেলিগ্রামে এক পোস্টে  রিয়া নিউজ এজেন্সি জানিয়েছে, শোইগু ‘পশ্চিম’ গ্রুপিং কমান্ডার কর্নেল-জেনারেল নিকিফোরভের সঙ্গে দেখা করেছেন।

ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ জড়িত সেনা এবং কর্মীদের দিকে বিশেষ মনোযোগ দিতে বলেছেন প্রতিরক্ষামন্ত্রী। তার সফরের একটি ভিডিও প্রকাশ হয়েছে। তিনি একটি বিমানে চড়ে সেনাদের সঙ্গে দেখা করেছেন বলে জানিয়ে একাধিক সংবাদমাধ্যম। তবে তিনি কখন এবং কোথায় গিয়ে সাক্ষাৎ করেছেন, এ সংক্রান্ত কোনও তথ্য জানায়নি মস্কো।

ইউক্রেন লড়াইরত ওয়াগনার যোদ্ধা ও রুশ সেনাদের পর্যাপ্ত সামরিক সহায়তা না দেওয়া নিয়ে সের্গেই শুইগোর ওপর ব্যাপক ক্ষুব্ধ ছিলেন প্রিগোজিন। এক সময় এই ক্ষোভ বিস্ফোরণ ঘটে। মস্কোর সামরিক নেতৃত্বের পতন ঘটানোর ঘোষণা দিয়েছিলেন তিনি।

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম