ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহের মার্কিন সিদ্ধান্তের সমালোচনায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুলাই ২০২৩, ১৮:৪৫আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১৮:৪৫

ইউক্রেনকে ক্লাস্টার বোমা সরবরাহে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সমালোচনা করেছে রাশিয়া। রুশ বার্তা সংস্থা রিয়া নভোস্তির এক প্রতিবেদনে এই সিদ্ধান্তকে গণহত্যার পথ ও বিশ্ব শান্তির জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রুশ পার্লামেন্ট ডুমার আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান লিওনিদ স্লাটস্কি বলেছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সরাসরি গণহত্যার দিকে এগিয়ে নেবে। ইউরোপীয় অংশীদারদের সঙ্গে তাদেরকেও ভবিষ্যতে বিচারের মুখোমুখি হতে হবে।

স্লাটস্কি বলেছেন, রাশিয়া এর উপযুক্ত জবাব দেবে। আমাদের সেনাবাহিনীর ইউনিটগুলোকে শত্রুদের সম্ভাব্য ক্লাস্টার বোমা ব্যবহারের বিষয়ে সচেতন করা হয়েছে।

শুক্রবার ইউক্রেনে ক্লাস্টার বোমা পাঠানোর সিদ্ধান্ত ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ১২৩ দেশের অনুস্বাক্ষরিত একটি আন্তর্জাতিক কনভেনশনে এই বোমার ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তবে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র এই কনভেনশনে স্বাক্ষর করেনি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, এখন যুক্তরাষ্ট্রের কারণে নিষ্পাপ মানুষদের দীর্ঘদিন অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণের ঝুঁকিতে থাকতে হবে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম