ক্রিমিয়া সেতুতে ‘জরুরি পরিস্থিতি’, যান চলাচল বন্ধ করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ১০:৫২আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১১:৫৫

‘জরুরি পরিস্থিতি’ উল্লেখ করে রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগস্থাপনকারী ক্রিমিয়া সেতু সাময়িকভাবে বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। কৌশলগত গুরুত্বপূর্ণ সেতুতে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে– এমন খবর প্রকাশ করেছে ইউক্রেনীয় মিডিয়া। এরপরই ক্রিমিয়ায় নিযুক্ত মস্কোপন্থি গভর্নরের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

গভর্নর সের্গেই আকসিওনভ বলেছেন, সেতুর ১৪৫তম পিলারে ‘জরুরি ঘটনা’ ঘটেছে। এই সেতুটি রাশিয়ার ক্রাসনোদারকে যুক্ত করেছে।

সোমবার টেলিগ্রামে বার্তা তিনি আরও জানান, এই মুহূর্তে ক্রিমিয়া সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। আইনপ্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। পরিস্থিতি সামলাতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

রাশিয়ার তাস নিউজ এজেন্সির প্রতিবেদনে জানা গেছে, সেতুতে জরুরি পরিস্থিতি জারির কারণে ট্রেন শিডিউলে পরিবর্তন আনা হতে পারে।

ইউক্রেনে রুশ বাহিনীর রশদ সরবরাহের প্রধান পথ হিসেবে কের্চ প্রণালীর ওপর দিয়ে এই সেতুটি ব্যবহার করে আসছে মস্কো। ১৯ কিলোমিটার দীর্ঘ ব্রিজটিকে ইউক্রেনীয় বাহিনীর একটি বড় টার্গেট হিসেবে দেখা হচ্ছিল। রাশিয়া কর্তৃক ক্রিমিয়া দখলের চার বছর পর ২০১৮ সালে সেতুটির উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০২২ সালের ৮ অক্টোবরেও সেতুর একাংশে বড় বিস্ফোরণ ঘটলে যান চলাচল বন্ধ হয়ে যায়। ধসে পড়ে সেতুর কিছু জায়গায়। এ ঘটনায় কিয়েভকে দায়ী করে মস্কো।

সূত্র: আল জাজিরা, বিবিসি

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী