ক্রিমিয়া সেতুতে হামলা: তিন দেশকে দুষছে মস্কো

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুলাই ২০২৩, ১৫:৩৫আপডেট : ১৭ জুলাই ২০২৩, ১৫:৫৪

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করে বলেছেন, ক্রিমিয়া সেতুতে হামলায় ইউক্রেন দায়ী। এর পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যেরও হাত হাছে।

সোমবারের হামলা নিয়ে সকালে সংবাদ সম্মেলনে জাখারোভা বলেছেন, আজকে ক্রিমিয়া সেতুতে যে হামলাটি হয়েছে তা কিয়েভ সরকার করেছে। ওই সরকারের মধ্যে আন্তর্জাতিক সংগঠিত অপরাধ গোষ্ঠীর সব ধরনের বিশেষত্ব রয়েছে।

ক্রিমিয়া সেতুতে সোমবার ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইউক্রেনের কাছ থেকে দখল করা ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার যোগাযোগের মাধ্যম এই সেতুটি। গুরুত্বপূর্ণ সেতুতে দুটি বিস্ফোরক বস্তু আঘাত হানে। ভোর ৩ টা ৪ মিনিট এবং ৩ টা ২০ মিনিটের দিকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে এক দম্পতি নিহত হন। আহত হন তাদের মেয়ে। এর আগে জরুরি পরিস্থিতি উল্লেখ করে যান চলাচল বন্ধ করে দেওয়ার কথা জানায় ক্রিমিয়ার রুশপন্থি গর্ভনর।

এ ঘটনায় কোনও প্রমাণ উপস্থাপন না করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, ইউক্রেনের কর্মকর্তারা এবং যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গোয়েন্দা সংস্থার সহায়তায় এ কাজ করেছে।

মস্কো প্রাথমিকভাবে ধারণা করছে, একটি বোট ড্রোন দিয়ে সেতুতে হামলা হয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

হামলার দায় নিতে অস্বীকার করলেও ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, এই সেতুর একাংশ ধসে রুশ বাহিনীর কাছে রসদ সরবরাহ ব্যাহত হবে। সেতুটি  ব্যবহার করে ইউক্রেনে যুদ্ধরত শত্রুদের কাছে সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ পাঠিয়ে আসছে মস্কো।

সূত্র: বিবিসি, সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের