দানিয়ুব নদীবন্দরে ইউক্রেনীয় শস্য গুদামে রাশিয়ার ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৩, ২২:১৬আপডেট : ২৪ জুলাই ২০২৩, ২২:১৬

ইউক্রেনের দানিয়ুব নদীবন্দরের একটি শস্য গুদামে ড্রোন হামলা করেছে রাশিয়া। সোমবারের এই হামলায় শস্য গুদামের অবকাঠামো ধ্বংস হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ওডেসার প্রধান ওলেহ কিপার টেলিগ্রাম বার্তায় বলেছেন, ইরানের তৈরি ড্রোন দিয়ে রাশিয়া চার ঘণ্টা ধরে গুদাম ধ্বংসের জন্য হামলা চালিয়েছে। ১৫ টি ড্রোনের মধ্যে তিনটি ধ্বংস করেছে ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

তিনি আরও বলেন, এই হামলায় শস্য শুকানো ও সংরক্ষণের কাঠামো ধ্বংস হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, রাশিয়া তিনটি গুদামে বোমা হামলা করেছে। অন্তত চার ব্যক্তি আহত হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ইউক্রেন কৃষ্ণসাগর দিয়ে গম, ভুট্টা ও অন্যন্যা খাদ্য পণ্য রফতানি করে আসছিল। জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে একটি চুক্তির আওতায় এই রফতানি চলছিল। কিন্তু কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে গেলে দানিয়ুব নদী কিয়েভের প্রধান রফতানি পথ হয়ে উঠে। ১৭ জুলাই শস্য চুক্তি প্রত্যাহার করে রাশিয়া। তার পর দিন থেকে বিশ্ব বাজারে শস্যের দাম ৮ শতাংশ বেড়েছে।

এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, শস্যচুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর প্রথম সপ্তাহে ৬০ হাজার টন শস্য ধ্বংস হয়েছে রুশ হামলায়।

ইউক্রেনীয় শস্য গুদামে রাশিয়ার ধারাবাহিক হামলা যখন চলমান তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, আফ্রিকার জন্য ব্যবসায়িক এবং বিনামূল্যে উভয় ক্ষেত্রেই ইউক্রেনীয় শস্যের বিকল্প ব্যবস্থা করতে সক্ষম তারা।  

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম