জাপোরিজ্জিয়াতে বড় ধরণের আক্রমণ শুরু করেছে ইউক্রেন, রুশ কর্মকর্তাদের দাবি

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই ২০২৩, ২৩:৫৯আপডেট : ২৭ জুলাই ২০২৩, ১৩:২৫

রুশপন্থি কর্মকর্তা ও সামরিক ব্লগাররা দাবি করেছেন, ইউক্রেনের সেনাবাহিনী জাপোরিজ্জিয়া অঞ্চলের ওরিখিভ এলাকায় বড় ধরনের আক্রমণ শুরু করেছে। গত কয়েক দিন ধরে অঞ্চলটিতে ধীর গতিতে অগ্রগতি অর্জন করছে ইউক্রেনীয় বাহিনী। তবে এই আক্রমণের বিষয়ে মুখ খুলছে না কিয়েভ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

জাপোরিজ্জিয়ার রুশ মনোনীত সামরিক-বেসামরিক প্রশাসনের সদস্য ভ্লাদিমির রগোভ বুধবা টেলিগ্রামে লিখেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনীর দ্বিতীয় দফা পাল্টা আক্রমণ শুরু হয়েছে। শত্রুরা ওরিখিভের প্রতিরক্ষা ভেদ করতে সর্বোচ্চ সংখ্যক সেনা পাঠিয়েছে।

তিনি আরও লিখেছেন, আজ ভোরের দিকে আমাদের ইউক্রেনীয় সেনাবাহিনী কামান ও বিমান হামলা চালিয়েছে।

রুশপন্থি গভর্নর ইয়েভজেনি বালিতস্কিও বলেছেন, ইউক্রেনীয় আক্রমণ চলমান রয়েছে। রুশ সামরিক ব্লগায় রায়বারও দক্ষিণাঞ্চলীয় রণক্ষেত্রের একই ধরনের পরিস্থিতির কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, শত্রুরা তিনটি এলাকায় ঢুকে পড়তে সক্ষম হয়েছে। তুমুল লড়াই চলছে।

এই আক্রমণের বিষয়ে ইউক্রেন নীরব রয়েছে। এখন পর্যন্ত এই আক্রমণ নিয়ে তারা কোনও মন্তব্য করেনি। বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, ইউক্রেনীয় সেনাবাহিনী বাখমুত, মেলিতোপোল ও বারদিয়ানস্ক অঞ্চলে আক্রমণ পরিচালনা করছে। 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের