ডোনেস্কে ইউক্রেনীয় গোলাবর্ষণে নিহত ২: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ০৫:২৫আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৫:২৫

রুশ দখলে থাকা ডোনেস্ক শহরে গোলাবর্ষণ করেছে ইউক্রেন। এই হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন। সোমবার (৩১ জুলাই) স্থানীয় রুশপন্থি প্রশাসনিক প্রধান ডেনিস পুশিলিন এই দাবি করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

টেলিগ্রাম বার্তায় ডেনিস পুশিলিন বলেছেন, সোমবার সকালে ইউক্রেনের সশস্ত্র বাহিনী ডোনেস্কের কেন্দ্রে গোলাবর্ষণ করেছে। ভোরোশিলোভস্কি ও কুইবিশেভ অঞ্চলেও এই হামলার পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, গোলাবর্ষণের ফলে একটি যাত্রীবাহী বাস ধ্বংস হয়েছে। হামলায় দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে।

এছাড়া ইউক্রেনীয় সেনাবাহিনী একটি ড্রোনের সাহায্যে ইয়াসিনোভাটায় একটি পানির ট্যাংকিতে আক্রমণ করেছিল। এই হামলায় অবকাঠামোটি ক্ষতিগ্রস্ত হয়েছে।

২০১৪ সাল থেকে ইউক্রেনীয় ডোনেস্ক শহরটি রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। তবে ইউক্রেনীয় সেনারা শহরটির আশেপাশে অবস্থান ধরে রেখেছে। যার ফলে শহরটিতে তারা নিয়মিত হামলা চালিয়ে আসছে।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম