বাখমুতে ১২ বর্গ কিমি ভূমি পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
০১ আগস্ট ২০২৩, ০৭:২৪আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:২৪

রাশিয়ার সেনাদের দখলে থাকা বাখমুতে আরও ভূমি পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। সোমবার ইউক্রেন বলেছে, বাখমুতে ১২ বর্গ কিলোমিটার ভূমি নিজেদের দখলে নিয়েছে তাদের সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে।

ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার একটি টেলিগ্রাম বার্তায় বলেছিলেন, গত সপ্তাহে শত্রুরা সব শক্তি দিয়ে আমাদের অগ্রগতি বন্ধ করার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সেনাবাহিনী দেশ রক্ষায় ধীরে ধীরে অগ্রসর হয়।

তিনি বলেছেন, বাখমুতের দিকে মুক্ত করা ভূমির আয়তন মোট ৩৭ বর্গকিলোমিটার। এক সপ্তাহে দুই বর্গ কিলোমিটার মুক্ত করা হয়েছে। সব মিলিয়ে মুক্ত ভূমির আয়তন ২০৪ দশমিক ৭ বর্গকিলোমিটার। এক সপ্তাহে তা বেড়েছে ১২ দশমিক ৬ বর্গকিলোমিটার।

ইউক্রেনের কর্মকর্তারা পাল্টা আক্রমণের অগ্রগতির কথা জানিয়ে বলেছেন, একটি গ্রাম পুনরুদ্ধার করা হয়েছে। বাখমুতকে পুনরুদ্ধার করা জন্য অগ্রসর হচ্ছে সেনাবাহিনী।

দীর্ঘ রক্তক্ষয়ী লড়াইয়ের মে মাসে বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়েছিল রুশ বাহিনী।

/এসএইচএম/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম