ইউক্রেনীয় হামলায় ক্ষতিগ্রস্ত রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক
০৪ আগস্ট ২০২৩, ১৮:৫০আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ১৮:৫০

রাশিয়ার কৃষ্ণ সাগরীয় নৌঘাঁটি নভোরোসিয়াস্কে ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোনের হামলায় একটি রুশ যুদ্ধজাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। রাশিয়া শুক্রবারের হামলাটি প্রতিহতের দাবি করলেও দুটি সূত্র রয়টার্স যুদ্ধজাহাজে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে।

নভোরোসিয়াস্ক বেসামরিক বন্দরটি দিয়ে বিশ্বের তেল সরবরাহের ২ শতাংশ ব্যবস্থাপনা হয়। এটি  দিয়ে শস্যও রফতানি হয়। হামলার পর সাময়িকভাবে সব জাহাজের চলাচল বন্ধ থাকলেও পরে তা পুরোদমে চালু হয়েছে। বন্দরটিতে তেলের টার্মিনাল পরিচালনাকারী কাস্পিয়ান পাইপলাইন কনসোর্টিয়াম জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, ইউক্রেনীয় দুটি সামুদ্রিক ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোন দুটি ধ্বংস হয়েছে। তবে রাশিয়ার ক্ষয়ক্ষতির কোনও উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

একটি ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র রয়টার্সকে বলেছে, ওলেনেগর্স্কি গরনিয়াক নামে রুশ নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। ইউক্রেনীয় নৌবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানের পর জাহাজটি বিকল হয়ে পড়েছে।

সূত্রটি জানিয়েছে, রুশ যুদ্ধজাহাজে প্রায় ১০০ নাবিক ছিলেন। ৪৫০ কেজি টিএনটি বহনকারী একটি সামুদ্রিক ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

পৃথক আরেকটি সূত্র জানিয়েছে, রাশিয়ার নৌবাহিনীর একটি বিশাল জাহাজকে টো করে তীরে নিয়ে আসা হয়েছে। তবে এই সূত্র জাহাজটির নাম উল্লেখ করেনি।

রয়টার্সের পক্ষ থেকে স্বাধীনভাবে রুশ নৌবাহিনীর যুদ্ধজাহাজে ক্ষয়ক্ষতির ইউক্রেনীয়র দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম