দক্ষিণাঞ্চলে ইউক্রেনীয় হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
০৭ আগস্ট ২০২৩, ২২:০৬আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ২২:০৬

দক্ষিণাঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনীর সঙ্গে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন রুশ কর্মকর্তারা। রুশ কর্মকর্তারা দাবি করেছেন, ইউক্রেনীয় সেনাদের হামলা প্রতিহত করে তাদের অগ্রগতি ঠেকিয়ে দেওয়া হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, ইউক্রেন ও রুশ কর্মকর্তারা রণক্ষেত্রে তুমুল লড়াইয়ের কথা জানিয়েছেন। রুশ সেনারা পিছু হটেনি এবং ইউক্রেনীয় সেনারা কোনও ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারেনি। রবোটাইন নামের গ্রাম দখলে ইউক্রেনীয়দের কয়েক সপ্তাহের চেষ্টা এখনও সফল হয়নি।

রাশিয়ার সরকারি  বার্তা সংস্থা রিয়া নভোস্তি বলেছে, তাদের প্রতিনিধিরা গ্রামটি সফর করেছেন। গত  দুই মাসে  ইউক্রেনের সেনাবাহিনীর ব্যর্থ হামলায় গ্রামের কোনও একটি বাড়ি অক্ষত থাকেনি।

খবরে দাবি করা হয়েছে, প্রতিনিধিরা গ্রামটিতে ইউক্রেনের বিধ্বস্ত সামরিক যানের ছবি তুলেছেন। ইউক্রেনীয় সেনারা অবিরাম গ্রামটিতে গোলাবর্ষণ করছে। গ্রামটিতে এখনও বেসামরিক মানুষ রয়েছেন।

আরও কয়েকটি রুশ সূত্র রবোটাইন গ্রামের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। দাবি করা হয়েছে, এগুলো ইউক্রেনীয় সেনাদের বিধ্বস্ত সামরিক যান।

গত কয়েক দিন ধরে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ও রুশ সূত্র বলে আসছে, রবোটাইন এলাকায় ইউক্রেনীয় হামলা প্রতিহত করা হয়েছে। এক রুশ সামরিক ব্লগার বলেছেন, এলাকাটিতে রুশ পরিখা ইউক্রেনীয় সেনারা দখলের পর আবার নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়ার সেনারা।

দখলকৃত জাপোরিজ্জিয়ার রুশপন্থি প্রধান ইয়েভজেনি বালিতস্কি দাবি করেছেন, ওরিখিভ শহর থেকে কয়েক মাইল দক্ষিণ-পূর্বে দুটি গ্রামে ইউক্রেনীয় পদাতিক বাহিনীর অগ্রসর হওয়ার চেষ্টা প্রতিহত করা হয়েছে।

সিএনএন-এর পক্ষ থেকে রাশিয়ার দাবির সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম