খেরসনে ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা ইউক্রেনীয় সেনাদের

আন্তর্জাতিক ডেস্ক
০৯ আগস্ট ২০২৩, ২১:৩৩আপডেট : ১০ আগস্ট ২০২৩, ০৯:১০

রাশিয়ার দখলে থাকা খেরসন মুক্ত করতে ইউক্রেনীয় সেনারা ডিনিপ্রো নদী পার হওয়ার চেষ্টা করেছে। দক্ষিণ ইউক্রেনের এই নদীটি কয়েক মাস ধরে রণক্ষেত্র হিসেবে দুই বাহিনীকে বিভক্ত করেছে। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রুশ সামরিক ব্লগাররা জানিয়েছেন, মঙ্গলবার সাতটি নৌকা নিয়ে ইউক্রেনীয় সেনারা খেরসন শহরের পূর্ব দিকের একটি গ্রামে পৌঁছেছে। প্রতিটি নৌকায় ছয় থেকে সাতজন মানুষ রয়েছেন। এর মধ্য দিয়ে তারা রাশিয়ার  প্রতিরক্ষা রেখা ভেদ  করেছে।

দাবি করা হয়েছে, ইউক্রেনীয় সেনারা নদী পার হয়ে ৮০০ মিটার অগ্রসর হয়েছে। তবে রুশ সেনারা তাদের সঙ্গে লড়াইয়ে কিছুটা সাফল্য পেয়েছে।

খেরসনের রুশপন্থি প্রধান ভ্লাদিমির সালডো দাবি করেছেন, ইউক্রেনীয়দের অভিযান প্রতিহত করা হয়েছে।

ওয়াশিংটনভিত্তিক থিংক ট্যাংক প্রতিষ্ঠান স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ) বলেছে, এটি ইউক্রেনীয়দের সীমিত আকারের অভিযান হতে পারে। সালডো যা স্বীকার করছেন অভিযানে ইউক্রেনীয়দের সাফল্য আরও বেশি হতে পারে। স্যাটেলাইট ছবি ইঙ্গিত দিচ্ছে, সেখানে বড় ধরনের লড়াই হয়েছে।

ডিনিপ্রো নদী পার হওয়ার একাধিক চেষ্টা করেছে ইউক্রেনীয় সেনারা। গত বছর নভেম্বরে ইউক্রেনের অভিযানের মুখে রুশ সেনারা নদীর পূর্ব দিকে অবস্থান নেয়। পশ্চিম তীরের খেরসন শহর পুনরুদ্ধার করে ইউক্রেনীয় সেনাবাহিনী।

জুন মাসে ইউক্রেনের অভিজাত ৭৩তম মেরিন স্পেশাল অপারেশন্স ইউনিট একটি অভিযান পরিচালনা করে। তবে মঙ্গলবারের অভিযান গত কয়েক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ হিসেবে দ্য গার্ডিয়ানের খবরে উল্লেখ করা হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম