রাশিয়ায় নতুন নিষেধাজ্ঞা প্রশ্নে হাঙ্গেরির সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:০১আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৬

ইউক্রেনে আক্রমণের জেরে রাশিয়ার বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে আসছে পশ্চিমা মিত্ররা। কিন্তু নতুন করে নিষেধাজ্ঞায় বিরোধিতা করছে হাঙ্গেরি। এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার চেয়ে ইউরোপই ক্ষতির মুখে পড়ছে বলে মনে করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজ্জর্তো।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যম তাসকে দেওয়া সাক্ষাৎকারে পিটার সিজ্জার্তো এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি নিষেধাজ্ঞার বাস্তব দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে দেখতে পাবো রাশিয়ার চেয়ে ইউরোপেরই বেশি ক্ষতি হচ্ছে। এ অবস্থায় মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন দেখি না।

সাক্ষাৎকারে সিজ্জার্তো আরও বলেছেন, মধ্য ইউরোপে ইউক্রেনের শস্য সরবরাহ তাদের (ইউরোপ) কৃষিকে ধ্বংস করবে। আমাদের কৃষকদের কথা না বললেই নয়, অবশ্যই তাদেরকে রক্ষা করতে হবে।

সম্প্রতি শস্য রফতানি নিয়ে ইউক্রেনের সঙ্গে বিবাদে জড়ায় পোল্যান্ড। এর জেরে দুদিন আগে ইউক্রেনকে আর অস্ত্র না দেওয়ার সিদ্ধান্ত নেয় পোল্যান্ড সরকার। এমনকি ইউক্রেনীয় প্রেসিডেন্টকে এ নিয়ে সতর্ক করেছেন পোলিশ প্রধানমন্ত্রী।

সূত্র: সিএনএন

/এলকে/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী