ইউক্রেনীয় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ নভেম্বর ২০২৩, ১৭:৪০আপডেট : ২৬ নভেম্বর ২০২৩, ১৭:৪০

রাশিয়ার একাধিক স্থানে ইউক্রেনের অন্তত ২৪টি ড্রোন ও দুটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয় বলে রবিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাজধানী মস্কো, তুলা, কালুগা, স্মোলেনস্ক ও ব্রায়ানস্ক অঞ্চলে ড্রোন ভূপাতিত করা হয়েছে।

এক বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেনের দুটি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এস-২০০ ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করা হয়েছে। আজভ সাগরে এগুলো ধ্বংস করা হয়েছে।

তুলা অঞ্চলের গভর্নর আলেক্সেই দিউমিন বলেছেন, একটি ড্রোনের ধ্বংসাবশেষ একটি আবাসিক ভবনে পড়লে এক ব্যক্তি আহত হয়েছেন।

মস্কোর গভর্নর সের্গেই সোবিয়ানিন বলেছেন, শনিবার দিবাগত রাতে বড় ধরনের ড্রোন হামলা চালানো হয়েছে। মস্কো অঞ্চলের একাধিক স্থানে ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

একটি রুশ দৈনিক পত্রিকা বলেছে, ড্রোন হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরে ফ্লাইট বিলম্বিত বা বাতিল করা হয়েছে।

ডোনেস্ক অঞ্চলের রুশপন্থি এক কর্মকর্তা বলেছেন, ইউক্রেনীয় সেনারা স্থানীয় জ্বালানি ব্যবস্থায় আঘাত করেছে। এতে কিছু মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।

এর আগে শনিবার ইউক্রেন দাবি করেছিল, যুদ্ধ শুরুর পর কিয়েভে বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী