রাশিয়ার লক্ষ্য অর্জিত হলে ইউক্রেনে শান্তি আসবে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৩, ১৯:৩০আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৩, ১০:০২

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার লক্ষ্য অর্জিত হওয়ার পর ইউক্রেনে শান্তি আসবে এবং দেশটিতে মস্কোর লক্ষ্যে কোনও পরিবর্তন আসেনি। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

রাশিয়ার সার্বভৌমত্ব হুমকির মুখে রয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলন শুরু করেন পুতিন। তিনি বলেছেন, সার্বভৌমত্ব ছাড়া আমাদের দেশের অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব না। সার্বভৌমত্ব ছাড়া পুরো দেশের অস্তিত্ব থাকে না।

সংবাদ সম্মেলনে ইউক্রেনে শান্তি কখন আসবে, এমন প্রশ্নের জবাবে পুতিন বলেছেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করলে শান্তি আসবে। আমাদের লক্ষ্য পাল্টায়নি। আর তা হলো ইউক্রেনকে নাৎসিমুক্ত করা এবং নিরস্ত্রীকরণ।

নতুন করে সেনা সমাবেশ করা হবে কি না জানতে চাইলে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আমাদের কেন সেনা সমাবেশ করা লাগবে? এখন তেমন কিছুর প্রয়োজন নাই।

পুতিন দাবি করেছেন, ইউক্রেনকে দেওয়া পশ্চিমাদের সামরিক সহযোগিতা কমে আসছে এবং শিগগিরই দেশটি রাশিয়াকে মোকাবিলায় বিদেশি অস্ত্রের ঘাটতিতে পড়বে।

তিনি বলেন, ইউক্রেন কিছুই উৎপাদন করে না। সব কিছু আসছে পশ্চিমা দেশ থেকে। কিন্তু বিনামূল্যে পাওয়া একদিন শেষ হবে। মনে হচ্ছে ইতোমধ্যে তা ঘটতে শুরু করেছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী