ইস্কান্দার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪

ইউক্রেনে ইস্কান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (১৭ ডিসেম্বর) ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, শনিবার দিবাগত রাতে এসব হামলা চালায় রুশ সেনারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ক্রুজ ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করেছে। একই সঙ্গে ২০টি হামলাকারী ড্রোন ভূপাতিত করা হয়েছে।

বিস্তারিত না জানিয়ে বিমানবাহিনী বলেছে, ইস্কান্দার ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি।

রয়টার্সের পক্ষ থেকে ইউক্রেনের দাবি স্বতন্ত্রভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। রাশিয়া কতটি ড্রোন উড্ডয়ন করেছিল বা হামলা কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা স্পষ্ট নয়।

রবিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষঅব্যবস্থা ইউক্রেনের উড্ডয়ন করা ৩৩টি ড্রোন বিভিন্ন অঞ্চলে ভূপাতিত করা হয়েছে।

টেলিগ্রামে বিস্তারিত না জানিয়ে মন্ত্রণালয় বলেছে, লিপেতস্ক, রস্তোভ ও ভলগরোদ অঞ্চলে লক্ষ্যবস্তুতে পৌঁছার আগে ড্রোনগুলোকে বাধা দেওয়া বা ধ্বংস করা হয়েছে।

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী