ইউক্রেন যুদ্ধের দুই বছর: সংঘাত, ক্রোধ আর ক্লান্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০১আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭

ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগ্রাসনের দুই বছর হতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পর গত প্রায় নয় মাসের মধ্যে প্রথমবারের মতো ইউক্রেন জয়ে আশাবাদী হয়ে উঠছে রাশিয়া। বিপরীতে কিয়েভের মনোবলে ফাটল ধরেছে। কী ঘটবে এখন?

ইউক্রেনের ডনেস্ক অঞ্চলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে করতে ক্লান্ত ৩৯ বছর বয়সী এক আর্টিলারী কমান্ডার, যার কলসাইন তিতুশকো। ইউক্রেনের গোলাবারুদের ব্যাপক ঘাটতির মধ্যেই যুদ্ধরত এই সেনা তুলে ধরেছেন লড়াইয়ের সমস্যা আর সীমাবদ্ধতাগুলো।

নভেম্বরে, ইউক্রেনের প্রথম ট্যাংক ব্রিগেডের আর্টিলারি বিভাগের অংশ ছিলেন তিতুশকোর সেনারা। তখন তারা প্রতি দশ দিনে অন্তত ৩০০ শেল সরবরাহ পেত। ফলে প্রতিমুহূর্তে গুলি চালানো যেত। আর এখন তারা দিনে ১০টি গুলি চালাতে পারেন। তাও শুধু প্রতিরক্ষার জন্য।

এই ঘাঁটির আরেক সেনা জানিয়েছেন, তাদের বিভাগে গোলাবারুদের সরবরাহ খুবই কম। যেগুলো আছে সেগুলো ইরানের তৈরি, যা হুথিরা উপসাগরে জাহাজ আক্রমণের কাজে ব্যবহার করে। প্রকৃত যুদ্ধক্ষেত্রে সেগুলোর ব্যবহার একেবারেই বোকামি। কারণ সেগুলো নিম্নমানের ও সমস্যাযুক্ত।

সম্প্রতি ইউক্রেনের পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর আভদিভকা রুশ বাহিনী নিয়ন্ত্রণে নেয়। গত বছরের মে থেকে এ পর্যন্ত এটাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় বিজয়। আর এই ক্ষতিকে গোলাবারুদের ঘাটতির সরাসরি পরিণতি হিসেবে বর্ণনা করেছেন ইউক্রেনের কর্মকর্তারা।

ইউক্রেন যুদ্ধের দুই বছর: সংঘাত, ক্রোধ আর ক্লান্তি

কিয়েভের সাংস্কৃতিক ইতিহাসবিদ নাটালিয়া ক্রাইভদা অবশ্য আভদিভকার পতনের জন্য ইউক্রেনের জাতীয় ঐক্যের অভাবকে দায়ী করেছেন। তিনি বলেন, যেহেতু আমাদের রাষ্ট্রহীন জাতির দীর্ঘ ইতিহাস রয়েছে, তাই তখন মানুষ দায়িত্ব নিয়েছিল। তারা আদেশের অপেক্ষা করেনি। বরং যুদ্ধের প্রথম বছরে শক্তিশালী নতুন ইউক্রেনীয় পরিচয় তৈরি করতে প্রাণপণ লড়াই করেছে। কিন্তু সেই ঐক্যে এখন ফাটল ধরতে শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার, মিউনিখ নিরাপত্তা সম্মেলনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির জনগণকে স্মরণ করিয়ে দেন যে, গত দুই বছরে ইউক্রেনীয়রা কতটা অর্জন করেছিল। দুই বছর মানে ৭২৪ দিন। এই সময়ে ইউক্রেন জয় না পেলেও হেরে যায়নি।

কিন্তু যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়তে থাকায়, সামরিক সরবরাহ কমে যাওয়ায়, মার্কিন আর্থিক সহায়তা স্থগিত ও ডোনাল্ড ট্রাম্পের আগামীতে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনায় ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে সেদেশর মানুষসহ পশ্চিমারা। ফলে ইউক্রেনে স্পষ্টতই দেখা দিয়েছে বিভাজন। 

যুদ্ধের এই পর্যায়ে, স্বেচ্ছায় যুদ্ধে যাবে এমন লোক খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠছে। কারণ ইউক্রেনীয় সেনাবাহিনী বিজয়ী হতে পারে এবং দ্রুত সব হারানো অঞ্চল পুনরুদ্ধার করতে পারবে বলে তাদের কাছে মনে হচ্ছে না।

কিয়েভ গত বছর থেকেই স্বেচ্ছাসেবী সেনা সংগ্রহের চেষ্টা করে যাচ্ছে। অনেকে স্বেচ্ছায় সেনাবাহিনীতে নামও লেখাচ্ছে। কিন্তু এটাও সত্যি যে, যুদ্ধে যাওয়ার ভয়ে অনেকেই লুকিয়ে থাকছে বা পালিয়ে বেড়াচ্ছে বা অন্য দেশে আশ্রয় নিচ্ছে। কিয়েভের এক রাজনৈতিক বিশ্লেষক ভলোদিমির ফেসেনকো বলেছেন, এ সময় আমাদের সংহতি প্রয়োজন। একেবারে সেনা সংগ্রহ না করে ধাপে ধাপে তা করার পরামর্শ দিয়েছেন তিনি।

এদিকে নতুন নিয়োগ পাওয়া সেনারা কতটা ভালোভাবে যুদ্ধ করতে পারবে সেই প্রশ্নও রয়েছে। সেনাবাহিনীর একটি সূত্র জানায়, প্রশিক্ষণের সময়কাল এক মাস থেকে বাড়িয়ে দুই মাস করার পরিকল্পনা চলছে, তবে সম্মুখ যুদ্ধের প্রস্তুতির জন্য এটিও খুব পর্যাপ্ত সময় নয়।

আর্টিলারি ডিভিশনের ডেপুটি কমান্ডার ভ্যালেন্টিন বলেছেন, মানুষের আসলে বাড়ি এবং প্রিয়জনদের ছেড়ে দূরে থাকার অভিজ্ঞতা নেই। মৃত্যুভয় তো আছেই।

ইউক্রেন যুদ্ধের দুই বছর: সংঘাত, ক্রোধ আর ক্লান্তি

তবে এতোসবের মাঝেও কিছু ইতিবাচক দিকও রয়েছে। নৌবাহিনী না থাকা সত্ত্বেও কৃষ্ণসাগরে আধিপত্য বাজায় রেখেছে ইউক্রেন। এখনও যুদ্ধক্ষেত্র ছাড়েনি তারা। দেশে ড্রোন তৈরির কাজও চলছে।

যদিও এগুলো যুদ্ধ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাস বাড়াচ্ছে না। কারণ যুদ্ধের তৃতীয় বছরে অভ্যন্তরীণ রাজনৈতিক দৃশ্যপটও ভেঙে যেতে পারে। প্রথম বছরের ঐক্য এখন আর নেই। জেলেনস্কির রাজনৈতিক বিরোধীরা ক্রমেই সোচ্চার হয়ে উঠছে। এই মাসের শুরুর দিকে জনপ্রিয় সেনাপ্রধান ভ্যালেরি জালুঝনিকে বরখাস্তের বিষয়টিও ইউক্রেনের ঐক্যের ঘাটতিকে তুলে ধরেছে।

এই বসন্তে প্রেসিডেন্ট নির্বাচনের কথা ভাবা হচ্ছে। যদিও এই মুহূর্তে একটি নির্বাচন অনুষ্ঠান প্রায় অসম্ভব। তবে উদ্বেগ রয়েছে যে জেলেনস্কি জাতীয় ঐক্য হারাতে পারেন। যদিও ইউক্রেনিয়রা বুঝতে পারছে যে, তাদের অভ্যন্তরীণ অশান্তি কেবল রাশিয়াকেই বিজয়ী করে তুলবে। 

তারপরও যুদ্ধের তৃতীয় বছরটি ইউক্রেনের জন্য সবচেয়ে কঠিন হতে পারে। কারণ যুদ্ধের প্রথম বছরে পশ্চিমারা ভাবতে পারেনি যে, ইউক্রেন রাশিয়ার সামনে দাঁড়াতে পারবে। কিন্তু তবুও তারা শক্ত অবস্থানে দাঁড়িয়ে লড়াই চালিয়ে গেছে। দুই বছর আগে রাশিয়া আক্রমণ চালালে, খুব সামান্যই প্রতিরোধের সম্মুখীন হতো। কিন্তু এখন এটা প্রায় অসম্ভব। কিন্তু অনির্দিষ্টকালের জন্য লড়াই করাও দুঃসাধ্য হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তির কথাও ভাবা হচ্ছে।

ফেসেনকো বলেছেন, যদি আমরা পরের বছরটিকে থাকতে পারি, তাহলে সম্ভবত এক ধরনের যুদ্ধবিরতির আলোচনা করতে বাধ্য হবো।

কিন্তু এখানেও কিছু কথা রয়ে যাচ্ছে। ইউক্রেনের সম্পূর্ণ পরাজয় এখনও রুশ প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের জন্য এক অসম্ভব স্বপ্নই বটে। কারণ এর আগেও রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। আর ২০১৪ সালে ইউক্রেনের সঙ্গে ‘মিনস্ক শান্তিচুক্তি’ করেছিল। মূলত ওই চুক্তির ফলেই ৮ বছরের জন্য যুদ্ধ থেমে ছিল। কিন্তু রাশিয়া সেই চুক্তি ভঙ্গ করে ইউক্রেন আক্রমণ করে।

কিন্তু আবারও যুদ্ধবিরতি চুক্তি হলে, রাশিয়া যে আবারও ইউক্রেন আক্রমণ করবে না, তার কোনও বিশ্বাস নেই। তিতুশকোর মতে, শান্তিপূর্ণ জীবনে ফিরে যাওয়ার পর, আবারও যুদ্ধক্ষেত্রে ফিরে আসা কঠিন। মস্কো তার কথা রাখবে, সেটা এখন আর কোনও ইউক্রেনীয় নাগরিকই বিশ্বাস করে না। তাই এবার আমাদের ভালোর জন্যই তাদের শেষ করতে হবে। যুদ্ধে জিততে হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

 

/এস/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম