ওডেসা বন্দরে রুশ ড্রোন হামলা, নিহত বেড়ে ৩

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮

ইউক্রেনে কৃষ্ণ সাগরের ওডেসা বন্দরে ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। এই হামলায় অন্তত তিন জন নিহত হয়েছেন বলে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জানিয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনী ও আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রাম পোস্টে ইউক্রেনীয় সেনাবাহিনীর দক্ষিণী বাহিনী জানিয়েছে, ৩১ টি রুশ নিক্ষেপ করছে রাশিয়া। সেগুলোর মধ্যে ২৩টি ড্রোন বিধ্বস্ত করেছে ইউক্রেনীয় বাহিনী।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও জানিয়েছে, নয়টি ড্রোনের মধ্যে একটি ওডেসা বন্দর এলাকায় আঘাত হানে। আর সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটে।

এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা বলেন, আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য জরুরি বাহিনী কাজ করছে। আগুন নেভানোর সময় ধ্বংসস্তূপ থেকে এক নারী নিরাপত্তাকর্মীকে উদ্ধার করা হয়েছে।

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও দুইজনের মৃতদেহ পাওয়া গেছে। শত্রুর আক্রমণে তিনজন মারা গেছেন।

রুশ বাহিনীর ড্রোন হামলার ধরন ব্যাখ্যা করে ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ওডেসা বন্দরে আক্রমণ করার জন্যই ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। কিন্তু লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়েছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট করা ছবিতে দেখা গেছে, রুশ ড্রোন হামলায় ওডেসা বন্দর এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। ধ্বংসাবশেষের মধ্য দিয়ে পথ তৈরি করছে উদ্ধারকারীরা।

ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের গভর্নর সেরহি লাইসাক জানিয়েছেন, ডিনিপ্রো অঞ্চলের মধ্য শহরের একটি আবাসিক ভবনে ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। সেই হামলায় চারজন আহত হয়েছেন।

সেরহি লাইসাক আরও বলেন, সারারাত অভিযান চালিয়েছে রুশ বাহিনী। ধারণা করা হচ্ছে, বাসিন্দারা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকতে পারে।

/এসএইচএম/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম