ভারত সফর করবেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৪, ২০:৩২আপডেট : ২০ মার্চ ২০২৪, ২০:৩২

আগামী সপ্তাহে ভারত সফর করবেন ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা। রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রতি সমর্থন লাভের আশায় তিনি এই সফর করবেন। দুই বছর আগে যুদ্ধ শুরুর পর দিল্লি সফর করা শীর্ষ ইউক্রেনীয় কর্মকর্তা হবেন তিনি। দুই ভারতীয় কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক থাকা দিল্লি ২০২২ সালে ইউক্রেন আক্রমণের জন্য মস্কোর নিন্দা জানানো থেকে বিরত থেকেছে। এই সময়ে রাশিয়ার কাছ থেকে তেল কেনা বাড়িয়েছে দেশটি।

বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নির্বাচনে জয়ী হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, ফোনালাপে অভিনন্দনের পাশাপাশি ইউক্রেন নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার একজন বলেছেন, ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুব্রামনিয়াম জয়শঙ্করের আমন্ত্রণে দিল্লি সফর করবেন কুলেবা। চলতি বছরের শুরুতে মোদি ও জেলেনস্কির ফোনালাপের পর এই আমন্ত্রণ জানানো হয়।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

দ্বিতীয় ভারতীয় কর্মকর্তা বলেছেন, আগামী সপ্তাহে সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম মঙ্গলবার এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

এর আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট কার্যালয়ের চিফ অব স্টাফ আন্দ্রি ইয়ারমাক ১৫ মার্চ ফোনালাপ করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। 

ইউক্রেন ও রাশিয়ার নেতাদের সঙ্গে একাধিকবার ফোনালাপ করেছেন মোদি। গত বছর মে মাসে জাপানের হিরোশিমায় জি-সেভেন সম্মেলনের পার্শ্ববৈঠকে জেলেনস্কির সঙ্গে বৈঠক করেছেন।   

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম