ইউক্রেনে যুদ্ধ পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার ‘ক্রুসেড’: জার্মান চ্যান্সেলর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর ২০২২, ১৮:৩৮আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৮:৩৮

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে ‘সমন্বিত পশ্চিমাদের’ বিরুদ্ধে একটি ‘ক্রুসেড’ বলে উল্লেখ করেছেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। বৃহস্পতিবার তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

জার্মান চ্যান্সেলর বলেছেন, ইউক্রেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আক্রমণ সমন্বিত পশ্চিমাদের বিরুদ্ধে একটি ক্রুসেড। পুতিন ও তার ঘনিষ্ঠরা একটি বিষয় স্পষ্ট করেছেন, এই যুদ্ধ শুধু ইউক্রেন নিয়ে নয়। তারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধকে একটি বৃহৎ ক্রুসেডের অংশ বিবেচনা করে।

ওলাফ শলৎস বলেন, মুক্ত গণতন্ত্রের বিরুদ্ধে ক্রুসেড, আইনের শাসনের বিরুদ্ধে ক্রুসেড, স্বাধীনতা ও উন্নয়নের বিরুদ্ধে ক্রুসেড। আমাদের জীবন পন্থার বিরুদ্ধে ক্রুসেড, সমন্বিত পশ্চিমাদের বিরুদ্ধে ক্রসেড।

তিনি উল্লেখ করেছেন, জার্মানি ইউক্রেনকে আর্থিক, মানবিক ও সামরিক প্রয়োজনে সহযোগিতা করবে। ভারী অস্ত্র, আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক এবং যত দিন প্রয়োজন তত দিন আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।

এর আগে বুধবার জার্মান অর্থমন্ত্রী রবার্ট হাবেক বলেছিলেন, ইউরোপের অর্থনৈতিক শৃঙ্খলাকে অস্থিতিশীল করতে পুতিন যে চেষ্টা চালাচ্ছেন তা ব্যর্থ হবে।

 

/এএ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম