ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ আগস্ট ২০২২, ২১:৩১আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১০:৪৫

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘পদ্ধতিগত ভোটে’ প্রথমবারের মতো রাশিয়ার বিরুদ্ধে ভোট দিয়েছে ভারত। বুধবার এই ভোট অনুষ্ঠিত হয়। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভিডিও টেলি-কনফারেন্সে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ নিয়ে এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ফেব্রুয়ারিতে রুশ বাহিনীর আক্রমণ শুরুর পর ইউক্রেন ইস্যুতে এই প্রথমবার রাশিয়ার বিরুদ্ধে ভোট দিলো ভারত। বুধবারের আগ পর্যন্ত ইউক্রেন ইস্যুতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকতো ভারত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিকে অসন্তুষ্ট না করতে এমন পথ নিয়েছিল নয়া দিল্লি।

ইউক্রেনে রুশ আগ্রাসনের পর মস্কোর ওপর ব্যাপক অর্থনৈতিক ও অন্যান্য নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। ভারত এখন পর্যন্ত ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার সমালোচনা করেনি। কিন্তু নয়া দিল্লি বারবার ইউক্রেন ও রাশিয়াকে কূটনীতি ও সংলাপের পথে ফিরে আসার আহ্বান জানিয়েছে। দুই দেশের চলমান সংঘাত নিরসনে কূটনৈতিক উদ্যোগের প্রতিও সমর্থন জানিয়েছে ভারত।

দুই বছর মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ভারত। এই বছরের ডিসেম্বর মাসে ভারতের সদস্যপদের মেয়াদ শেষ হবে।

ইউক্রেনে রুশ আক্রমণের ছয় মাস পূর্তিতে দেশটির ৩১তম স্বাধীনতা দিবসের দিন বুধবার নিরাপত্তা পরিষদ একটি বৈঠক আয়োজন করে। বৈঠকের শুরুতে ভিডিও টেলিকনফারেন্সে জেলেনস্কির যুক্ত হওয়ার প্রস্তাব নিয়ে জাতিসংঘে নিযুক্ত রুশ দূত ভাসিলি এ নেবেঞ্জিয়া একটি পদ্ধতিগত ভোট আয়োজনের অনুরোধ জানান।

ভোটাভুটিতে জেলেনস্কির ভাষণের পক্ষে ভোট পড়ে ১৩টি। বিপক্ষে ভোট দেয় রাশিয়া এবং ভোটদানে বিরত ছিল চীন। এরপর জেলেনস্কিকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হয়।

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের