ইউক্রেন যুদ্ধ

ভারতের অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রে সমালোচনা প্রসঙ্গে যা বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২৩, ১৭:৫৭আপডেট : ২০ জুন ২০২৩, ১৮:১০

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধে নয়াদিল্লির অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্রের খুব বেশি সমালোচনা হচ্ছে না। মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে এই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনামূলক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে নরেন্দ্র মোদি বলেন, আমি মনে করি না যুক্তরাষ্ট্রে এমন ধারণা ব্যাপক।

মোদি বলেন, আমি মনে করি ভারতের অবস্থান সবাই ভালো করে জানে এবং পুরো বিশ্ব ভালোভাবেই বুঝতে পারছে। বিশ্বের আস্থা রয়েছে যে ভারতের অগ্রাধিকার হলো শান্তি।

মঙ্গলবার চার দিনের রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দিয়েছেন মোদি। তার এই সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ঐতিহাসিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিরক্ষা ও অত্যাধুনিক প্রযুক্তি খাতে দুই দেশের সম্পর্ক গভীর হতে পারে এই সফরের মাধ্যমে।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া নিন্দা করতে অস্বীকৃতি জানিয়ে আসছে ভারত। একই সময়ে মস্কোর সঙ্গে বাণিজ্য বাড়িয়েছে দেশটি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। চীনের মতো স্বৈরাচারী দেশগুলোর সঙ্গে লড়াইকে তিনি মুক্ত ও স্বৈরাচারী সমাজের মধ্যে দ্বন্দ্ব হিসেবে হাজির করতে চাইছেন। এই লড়াইয়ে তিনি চীনের প্রতিবেশী ভারতকে কাছে চান।  

সাক্ষাৎকারে ক্রমবর্ধমান বহুমুখী বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নিতে জাতিসংঘের মতো বৈশ্বিক সংস্থায় পরিবর্তন আনার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।

তিনি বলেছেন, চীনের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি হতে পারে কেবল সীমান্তে শান্তি বজায় থাকলে।

 

/এএ/এমওএফ/
টাইমলাইন: ইউক্রেন সংকট
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি