বিজেপির ভাগ্য এখন নীতিশ-নাইডুর হাতে

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৮:৪০আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:৪০

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা এখনও শেষ হয়নি। কিন্তু মোটামুটি এটা একপ্রকার স্পষ্ট যে, এবারে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না বিজেপি। ফলে বিজেপিকে এনডিএ জোটের ওপরই নির্ভর করতে হবে। বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের উপর। এমন পরিস্থিতিতে বিজেপি সভাপতি জেপি নাড্ডা বুধবার (৫ জুন) এক বৈঠক আহ্বান করেছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভির সর্বশেষ ফলাফল অনুযায়ী, বিজেপি ২৪৫ আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে ৫টিতে বিজেপি বিজয় নিশ্চিত করেছে। টিডিপি ১৬ আসন এবং জেডি-ইউ ১৩ আসনে এগিয়ে রয়েছে। 

এনডিএ’র আরও দুটি বড় দল হলো-একনাথ শিন্ডের শিবসেনা। দলটি ৬ আসনে এগিয়ে রয়েছে। চেরাগ পাশওয়ানের লোকজন শক্তি পার্টি এগিয়ে রয়েছে ৫টি আসনে।

এদিকে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে ১৭৫টি আসনের মধ্যে ১৩৫টিতেই এগিয়ে রয়েছে টিডিপি। আগামী ৯ জুন চন্দ্রবাবু নাইডু অন্ধ্র প্রদেশের বিধানসভায় শপথ নেবেন, তখন সেখানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এরই মধ্যে সরকার গঠনের পদক্ষেপ শুরু করেছে বিজেপি। বুধবার এনডিএ জোটের বৈঠক ডেকেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। আজ নাড্ডার বাসায় বিজেপির সভাও হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং অন্যান্য সিনিয়র নেতারা।

তবে শারদ পাওয়ার নাইডু ও নীতিশের সঙ্গে আলোচনায় এখন পর্যন্ত রাজি হননি।

/এস/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১৮:৪০
বিজেপির ভাগ্য এখন নীতিশ-নাইডুর হাতে
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম