‘গণতন্ত্রের জয়’, ইন্ডিয়া জোটের সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৯:৪৩আপডেট : ০৪ জুন ২০২৪, ১৯:৪৩

লোকসভা নির্বাচনে বিরোধীদের জোট ইন্ডিয়া-এর সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস। সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি বিরোধীদের এই জোট। তবু এই সাফল্যকে গণতন্ত্রের জয় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরাজয় হিসেবে দেখছে কংগ্রেস। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় কংগ্রেস প্রধান মল্লিকার্জুন খাড়গে ও সিনিয়র রাহুল গান্ধী উভয়েই এই বিষয়টি তুলে ধরেছেন। ভারতীয় সংবিধানের কপি নিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হয়ে রাহুল গান্ধী বলেছেন, দরিদ্র মানুষেরা দেশের সংবিধান রক্ষা করেছেন।

তিনি বলেছেন, এই জন রায়ে একটি স্পষ্ট ইঙ্গিত রয়েছে। আর তা হলো দেশ চায় না প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ দেশ পরিচালনা করুন।

বুথ ফেরত জরিপের পূর্বাভাসকে ভুল প্রমাণিত করে দুই শতাধিক আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। শেষ খবর পাওয়া পর্যন্ত এনডিএ জোট ১৩৬ আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে আরও ১৫৪টি আসনে। ইন্ডিয়া জোট জয় পেয়েছে ৬৫ আসনে এবং এগিয়ে রয়েছে আরও ১৭০ আসনে। একক দল হিসেবে কংগ্রেস প্রায় ১০০ আসনে এগিয়ে রয়েছে। পর পর দুইবার ব্যর্থ হওয়ার পর এবার সংসদে বিরোধী দলের মর্যাদা পেতে পারে কংগ্রেস।

/এএ/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ১৯:৪৩
‘গণতন্ত্রের জয়’, ইন্ডিয়া জোটের সাফল্যে উচ্ছ্বসিত কংগ্রেস
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম