১১ লাখ ৭৫ হাজার ভোটে জয়ী কে এই লালওয়ানি?

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ২১:১২আপডেট : ০৪ জুন ২০২৪, ২১:১২

ইন্দোর থেকে বিজেপি প্রার্থী শংকর লালওয়ানি বড় জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১১ লাখ ৭৫ হাজার ৯২ ভোট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

১৯৬১ সালের ১৬ অক্টোবর ইন্দোরে জন্ম লালওয়ানির। তার বাবা জমনাদাস লালওয়ানি ছিলেন বিজেপির মতাদর্শিক সংগঠন আরএসএস ও জন সংঘের সক্রিয় সদস্য। তার মা গোরি দেবী লালওয়ানি ছিলেন একজন গৃহিণী।

মধ্য প্রদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন তিনি। পরে মুম্বাইয়ে বিটেক ডিগ্রি অর্জন করেন। পরে ইন্দোরে ফিরে এসে ব্যবসা ও কনসালটেন্সি কোর্স করেন।

১৯৮০ দশকের শুরুতে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ওই সময় তিনি বোম্বে ইউনিভার্সিটির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হয়েছিলেন। এরপর ধীরে ধীরে আরও উচ্চতর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইন্দোর মিউনিসিপাল করপোরেশনের কাউন্সিলর ছিলেন। পরে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিজেপির বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইন্দোরের ৪৯ নং ওয়ার্ডের বিজেপির প্রেসিডেন্টও ছিলেন।

২০১৩ সালে শংকর লালওয়ানি ইন্দোর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারপারসন মনোনীত হয়েছিলেন।

২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ইন্দোর থেকে প্রার্থী হন তিনি। ওই সময় ৫ লাখ ৪৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। জয়ী হওয়ার পর লোকসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন। 

/এএ/
টাইমলাইন: লোকসভা নির্বাচন ২০২৪
০৪ জুন ২০২৪, ২২:৫৫
০৪ জুন ২০২৪, ২১:১২
১১ লাখ ৭৫ হাজার ভোটে জয়ী কে এই লালওয়ানি?
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম